বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।


আলোকিত বার্তা:বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।বুধবার(৭ এপ্রিল)বিকেলে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ।তিনি জানান,বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুরের ছোট রঘুনাথপুরে চারটি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই এলাকায় ৪৭ বছর বয়সী এক নারী করোনার উপসর্গ( শ্বাসকষ্ট,সর্দি,মাথা ব্যথা)নিয়ে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের স্মরণাপন্ন হন।পরে তারা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)হাসপাতালে পাঠান।পাশাপাশি ওই নারীর করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।সতর্কতার জন্য ওই নারীর বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

এদিকে বরিশাল বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এরইমধ্যে ছাড়পত্র পেয়েছে ২ হাজার ৯৬৯ জন।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট তিন হাজার ১৪৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এর মধ্যে এ পর্যন্ত মোট ২ হাজার ৯৬৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।ত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে শুধু বরিশাল, ভোলা, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় ৭২ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং এ চার জেলাতেই ১৯৩ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে বরগুনা ও ঝালকাঠি জেলায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়নি।

Top