করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালজুড়ে চলছে প্রশাসনিক তৎপরতা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালজুড়ে চলছে প্রশাসনিক তৎপরতা।


আলোকিত বার্তা:করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালজুড়ে চলছে প্রশাসনিক তৎপরতা। পথে পথে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট আর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে বরিশাল নগরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী এবং মো. মারুফ দস্তগীর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠানে জনসমাগমে নিষেধ এবং চায়ের দোকানসহ অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা থেকে বিরত থাকার নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।এ সময় টিসিবি এবং ওএমএসের পণ্য বিক্রয় কালে গ্রাহকদের লম্বা লাইনে নিরাপদ দূরত্বে অবস্থানের বিষয়টি সামনে থেকে তদারকি করা হয়। পাশাপাশি দূরত্ব বজায় রেখে গ্রাহকসেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় ডিলারদের।

নগরের চকবাজার,লাইনরোড ও কাটপট্টি এলাকায় অভিযান চলাকালে জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে পাঁচটি দোকানকে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এএসপি মুকুর চাকমার নেতৃত্বে র‍্যাব-৮ এর সদস্যরা।

Top