মির্জাগঞ্জে চিকিৎসক ও লাইসেন্স বিহীন চলছে ক্লিনিক\ নোটিশেও কাজ হচ্ছে না - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

মির্জাগঞ্জে চিকিৎসক ও লাইসেন্স বিহীন চলছে ক্লিনিক\ নোটিশেও কাজ হচ্ছে না


ফারুক খান,মির্জাগঞ্জ:পটুয়াখালীর মির্জাগঞ্জের ইসলামীয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিকসেন্টারের বৈধ কাগজপত্র দাখিলের কারন দর্শনের নোটিস দিয়েছেনপটুয়াখালী সিভিল সার্জন।নোটিস প্রদানের ৩৭ দিন অতিবাহিত হলেওকোন বৈধ কাগজপত্র জমা দিতে পারেনি ক্লিনিক কর্তৃপক্ষ। এখন পর্যন্ততাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। নোটিশ দেওয়া সত্তে¡ওকোন নিময়নীতির তোয়াক্কা না করে হর-হামেশা তাদের কার্যক্রম চালিয়েযাচ্ছেন। তাদের এ অবৈধ চিকিৎসাসেবা দেখার যেন কেউ নেই। এতেচিকিৎসা নিতে আসা রোগীরা প্রতারিতহচ্ছে। চিকিৎসার শেষেরোগীদের দেখা দিচ্ছে নানা শারীরিক সমস্যা। নোটিশ প্রদানের পরেক্লিনিক কৃর্তপক্ষ নামে মাত্র কিছু কাগজপত্র জমা দিয়েছেন বলে জানানসিভিল সার্জন ।জানা যায়, গত ১ মার্চ পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাংগীরআলম উক্ত প্রতিষ্ঠানকে তাদের চিকিৎসক নার্সসহ অন্যান্যে কাগজপত্র ৫কার্য দিবসের মধ্যে ক্লিনিকের বৈধ কাগজ পত্র জমা চেয়ে কারন দর্শনেরনোটিশ প্রদান করেন। নোটিশ সূত্রে জানা যায়,গত ২০ ফেব্রæয়ারীপটুয়াখালী সিভিল সার্জন অফিসের এসএমটি মোঃ রফিকুল ইসলামসরেজমিনে ইসলামীয়াক্লিনিকটি পরিদর্শন করেন।

এ সময়ে ক্লিনিককর্তৃপক্ষ তাকে প্রয়োজনীয় কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।লাইসেন্স বিহীন ভাবে চলছে ক্লিনিকটি। এছাড়াও চিকিৎসকের স্বাক্ষরবিহীন ছাড়া হচ্ছে প্যাথলোজির রির্পোট,দেখাতে পারেনি এমটি ল্যাব ওচিকিৎসকের মূল কাগজ। বøাড স্যাম্পল এইচ বি এস এজি পজেটিভস্ট্রীপসসহ খালী অবস্থায় রাখা, যাহা রোগীদের জন্য খুবই ঝুকিঁপূর্ন। ল্যাবরেফিজারেটর খুলে দেখেন ৩ দিন পূর্বের প্লাষ্টিক সিরিজেরএন্টিবায়োটিক ইনজেকশন ভর্তি। ক্লিনিকে ছিলনা কোন ডাক্তার।চিকিৎসার নামে প্রতারনা ও লাইসেন্স বিহীন ক্লিনিক চালানোর অপরাধেপ্রতিষ্ঠানটির চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার জন্য এ নিদের্শ দেওয়া হয়। এব্যাপারেইসলামীয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মোঃ আবুলবাসার বলেন, আমি পটুয়াখালী সিভিল সার্জনের কাছে ক্লিনিকেরকাগজপত্র জমা দিয়েছি।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ইসলামীয়াক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারটির পরিচালনার জন্য আমি কোন বৈধকাগজপত্র পাইনি। তবে তারা কিভাবে ক্লিনিকটি চালাচ্ছে তা আমিজানি না।উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন বলেন, ক্লিনিকপরিচালনার জন্য পরিচালক মোঃ আবুল বাসার আমাকে মৌখিক ভাবে

অনুমতি পেয়েছে বলে জানিয়েছে। কিন্তু আমি কোন কাগজ হাতেপাইনি।পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাংগীর আলম বলেন, একটিক্লিনিক করতে গেলে বৈধ কাগজপত্র থাকা দরকার। কিন্ত ইসলামীয়া ক্লিনিকএন্ড ডায়াগনষ্টিক সেন্টারের কিছু কাগজপত্র নোটিস প্রদানের পরেপেয়েছি। তা যাচাই বাছাই করে আবারও বৈধ কাগজপত্র চেয়ে নোটিসপ্রদান করা হবে।

Top