তাহিরপুরে রাতের আধারে বিলে পাম্প মিশিন চালিয়ে মাছ আহরণের মহোউৎসব
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়নপরিষদের কাউকান্দি গ্রামের সামনে অবস্থিত,(বিল) গোলাঘাট জলমহলে রাতের আধারে পানি সেছকরার (পাম্প) মিশিন দিয়ে পানি শুকিয়ে মাছ আহরণ করার মহোউৎসবে মেতে উঠেছে একদল মানুষরুপি জলদস্যুরা।প্রতিদিন সন্ধ্যার পর পানি সেছ করার (পাম্প) মিশিন দিয়ে নিয়মিত ভাবে পানি সেছ করে যাচ্ছেএকদল সিন্ডিকেড চক্র।সোমবার বিকেলে উপজেলা প্রশাসন থেকে নিষেধাঙ্গা দেয়ার পর আবারোওই পানি সেছ করার (পাম্প) মিশিন চালিয়ে যাচ্ছে গোটি কয়েক জনলোক।সুত্রে জানাযায়,কাউকান্দি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শাহিন মিয়ার নেতৃতে একদল মানুষ রুপিজানোয়ার এইঅমানবিক কাজ করে যাচ্ছে ।ওই শাহিন মিয়ার বিরুদ্ধে খাস জমি থেকে শুরু করে গ্রামেরমসজিদের নদী দখলের অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেদককে বলেন,গোলাঘাট জলমহলে পোনা থেকে শুরু করে কয়েকলাখ টাকার মাছ নষ্ট হতে যাচ্ছে ওই মানুষ রুপি জলদস্যুদের কারনে। তিনি আরো বলেন ওই বিলে পানিসেছ করে মাছ আহরণ করলে এই এলাকা সহ কয়েক গ্রামের মানুষের মাছের অভাব দেখা দিবে। স্থানীয়জনপ্রতিনিধি সহ এলাকাবাসীগন প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।এই ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সাথে যোগাযোগ করা হলেতিনি বলেন যারা এই কাজ করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।