সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের খাদ্য সহায়তা দিচ্ছেন চিকিৎসকরা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের খাদ্য সহায়তা দিচ্ছেন চিকিৎসকরা


আলোকিত বার্তা:নোভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান আপদকালীন দরিদ্র রোগীদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসকরা।সামাজিক দূরত্ব বজায় রাখতে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ডের সামনে গোল চিহ্ন এঁকে দেওয়ার পর এবার চিকিৎসাসেবা গ্রহণ শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের অর্থ ও খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের নেতারা।হাসপাতালে ভর্তির পর ছাড়পত্রপ্রাপ্ত রোগীদের বাড়িতে খাওয়ার জন্য রোববার (৫ এপ্রিল) থেকে খাদ্য সহায়তা দিচ্ছেন তারা।

প্রতিদিন ২০ জনকে এই খাদ্য সহায়তা ও বাড়ি ফেরার যাতায়াত বাবদ নগদ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সুদীপ কুমার হালদার।তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার রোগীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা খুবই অসহায়। এসব রোগীরা ছাড়পত্র পেলে তাদের হাতে আমরা চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ তুলে দিচ্ছি। পাশাপাশি যাতায়াতের জন্য নগদ অর্থও দিয়ে দিচ্ছে।রোববার থেকে শুরু হওয়া এ কার্যক্রমের খরচ আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের নেতাদের ও সদস্যরা ব্যক্তিগতভাবে যোগাচ্ছে। এর পাশাপশি আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদ ফান্ডে থাকা অর্থও খরচ করা হচ্ছে। যা চলবে করোনা ভাইরাসের আপদকালীন পর্যন্ত।

চিকিৎসকদের এ কাজকে সাধুবাদ জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা।এদিকে শেবাচিম হাসপাতালে ভর্তিরত রোগীদের স্বজনের তিনবেলা খাবারের ব্যবস্থা চালু করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।গত ৪ দিন ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ৫ শতাধিক রোগীর একজন করে স্বজনের মধ্যে প্রতিদিন তার পক্ষ থেকে খাবার বিতরণ করা হচ্ছে।

Top