রিক্সা শ্রমিক ও মাঝিমাল্লাদের পাশে সদর উপজেলা ছাত্রলীগ সম্পাদক সুজন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

রিক্সা শ্রমিক ও মাঝিমাল্লাদের পাশে সদর উপজেলা ছাত্রলীগ সম্পাদক সুজন


রেদওয়ান শাওন:বরিশালে প্রানঘাতি (কোভেড-১৯) করোনা ভাইরাস প্রতিরোধে গতকাল সদর উপজেলার চরকাউয়া’য় রিক্সা-শ্রমিক ও মাঝিমাল্লাদের ত্রান বিতরন করেছেন সদর উপজেলা ছাত্রলীগ সম্পাদক মোঃ আশিকুর রহমান সুজন। এসময় ছাত্রলীগ নেতা সুজনের নেতৃত্বে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ও জীবাণু নাশক সাবান বিতরণ করেছেন ছাত্রলীগের নেতা ও কর্মীরা। গতকাল রবিবার (৫ই এপ্রিল) সকাল-বিকেল পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে চরকাউয়া ইউনিয়নের দিনারের পুল গিয়ে বসবাসরত প্রায় ১৫০ টি অসহায় পরিবারের মাঝে ছাত্রলীগ নেতা সুজনের নিজ অর্থায়নে চরকাউয়া ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামুল হক সাগরের সহযোগীতায় মিনি ট্রাকে করে নিম্ন আয়ের মানুষগুলোকে (রিক্সা শ্রমিক ও মাঝিমাল্লা) পন্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।প্রত্যেক অসহায় পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল ও ১টা করে সাবান ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।নিম্ন আয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন।এসময় উপজেলা ছাত্রলীগ সম্পাদক সুজনের প্রতিনিধি হিসেবে চরকাউয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য এনামুল হক সাগরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মী’রা উপস্তিত ছিলেন। এসময় ছাত্রলীগ সম্পাদক সাধারন জনগণ ও শ্রমজীবী-অসহায় দরিদ্র মানুষদের করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মাক্স ব্যাবহার করা, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কেও রিক্সা শ্রমিক,মাঝিমাল্লা ও জনগণকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি।

এ বিষয়ে তিনি আরও বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে এবং ইতো-মধ্যেই এর প্রভাব বাংলাদেশেও প্রকট আকারে দেখা দিয়েছে। প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ ভাইয়ের নির্দেশে আমার নিজস্ব অর্থায়নে আমরা সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী’রা রয়েছি অসহায়, খেঁটে খাওয়া মানুষের পাশে। ছাত্রলীগ সম্পাদক আরও বলেন, বাঙ্গালি জাতির পিতা শেখ মুজিবর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের যে কোনো সংকটে সাধারন মানুষের পাশে দাড়িয়েছে। আজ এই সংকট মুহূর্তেও আমরা সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জনগণের পাশে এসে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এমনকি এই মহামারি ভাইরাস থেকে আশেপাশের দুস্ত ও অসহায় মানুষদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই উদ্যোগ অব্যাহত আছে এবং থাকবে। এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এ কার্যক্রম আবারও চলবে জানিয়ে ছাত্রলীগ সম্পাদক বলেন, যারা দিন এনে দিন খায় এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর উপার্জনের সকল রাস্তা এখন বন্ধ রয়েছে। তারা এ পরিস্থিতিতে কাজের জন্য বেড়োতে পারছেনা, তাই স্বল্প পরিসরে হলেও প্রত্যেক সুবিধাবঞ্চিত মানুষের দ্বারে দ্বারে গিয়ে কিছু চাল, ডাল,পেঁয়াজ, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবো আমরা। তিনি সমাজের বিত্তবানদেরকে যার যার অবস্থান থেকে অসহায় ও সুবিধাবঞ্চিতের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে ছাত্রলীগ সম্পাদক সাধারন জনগনের পাশে এসে দাঁড়ানোয় সদর উপজেলার সচেতন মহল তার ভূয়সী প্রশংসা করেন এবং সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Top