মানুষের ঘরেই পৌঁছে দেওয়া হচ্ছে সাহায্য
আলোকিত বার্তা:প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) সৃষ সংকটে কর্মহীন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে প্রতিদিন হাজার হাজার কর্মহীন খেটে-খাওয়া মানুষের আহার্যের ব্যবস্থা করছেন বরিশালের জেলা ও উপজেলা প্রশাসন।বেশিরভাগ ক্ষেত্রে এলাকা ও গ্রামভিত্তিক তালিকা ধরে সহায়তা দেয়া হলেও, বর্তমান প্রেক্ষপটে চাহিদা অনুযায়ী সত্যিকারের কর্মহীন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষদের কাছে পৌছে দেয়ার চেষ্টা চলছে প্রশাসনের। আর জনসমাগম রোধ ও সামাজিক দুরত্ব বজায় রাখতে লাইনে দাড়ানোর বদলে বেশিরভাগ ক্ষেত্রেই সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।
এর ধারাবাহিকতায় রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান তার প্রতিনিধির মাধ্যমে নগরের ভাটিখানা এলাকার শরীফ বাড়ি মসজিদ সংলগ্ন ৯ নিম্ন আয়ের খেটে খাওয়া পরিবারের ঘরে সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে তার প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট জে এস এম রবিন শীষের মাধ্যমে প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল এবং একটি সাবান ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয়।