তাহিরপুরে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ১৩০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

তাহিরপুরে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ১৩০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র,দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ১৩০টি পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষমানুষের জন্য, অনাহারী চায় দুমুঠো অন্ন” এই শ্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলার সোস্যালওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাদাঘাটের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।সোমবার সকালে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতি পরিবারে ৫কেজি চাল, ১কেজিপেয়াজ, ১কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল, ২৫০ গ্রাম মসুর ডাল, আধা কেজি লবন ও ১টি করেসাবান বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাদাঘাট সরকারি কলেজ অধ্যক্ষজুনাব আলী, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, আলহাজ্বজয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক চির রঞ্জন তালুকদার, বাদাঘাট পাবলিকউচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক,শফিকুল ইসলাম সিকদার,অফিস সহকারী কাজী জয়নাল আবেদীন। সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাদাঘাটের সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি রিফাতুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক সজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইসহাকআহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক নজির হোসেন, দপ্তর সম্পাদকরাখাব উদ্দিন প্রমুখ।

Top