পুরো বিশ্ব আজ নজিরবিহীনভাবে স্তব্ধ কোভিড-১৯ ভাইরাস দ্বারা সংক্রমণের কারণে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

পুরো বিশ্ব আজ নজিরবিহীনভাবে স্তব্ধ কোভিড-১৯ ভাইরাস দ্বারা সংক্রমণের কারণে।


আলোকিত বার্তা:পুরো বিশ্ব আজ নজিরবিহীনভাবে স্তব্ধ কোভিড-১৯ ভাইরাস দ্বারা সংক্রমণের কারণে।বাংলাদেশও এই মারাত্মক ঝুঁকির বাইরে নয়।উচ্চ ঝুঁকির কথা বিবেচনা করে সরকার দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং সবাইকে ঘরে থাকার জন্য কঠোর পরামর্শ দিয়েছে।বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা এমন যেখানে একটা উল্লেখযোগ্য জনগোষ্ঠী আছে যারাদিন আনে দিন খায়।এসব প্রান্তিক জনগোষ্ঠীর একটা কঠিন সময় পার করতে হচ্ছে।প্রান্তিক এই জনগোষ্ঠীর জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন মহল এগিয়ে এসেছে।এসব গরিব-দুস্থদের অসহায়ত্বের কথা ভেবে একদিনের বেতন দিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) শিক্ষক সমিতি।

শুক্রবার(৩ এপ্রিল)বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভায় মানবিক দিক বিবেচনা করে ১(এক)দিনের বেতন এই অসহায় জনগোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।রোববার(৫ এপ্রিল)বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.মো.খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাতিষ্ঠানিকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে থাকবে।আপনাদের এবং পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ঘরে থাকুন,নিরাপদে থাকুন।

Top