তাহিরপুরে চিকিৎসকের বেতনের টাকায় কর্মহীন পরিবারে খাদ্য বিতরণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

তাহিরপুরে চিকিৎসকের বেতনের টাকায় কর্মহীন পরিবারে খাদ্য বিতরণ


রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ করোনা সংক্রম রোধে বাড়িতে অবস্থানের ঘোষনায়বিপাকে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের শ্রমজীবি নারী পুরুষের মধ্যেচিকিৎসকের বেতনের টাকায়সুনামগঞ্জের তাহিরপুরে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।শনিবার সকাল ৯টায় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার বারহাল রমজান আলী এতিমখানা মাঠে খ্যাদ্যসহায়তা বিতরন করা হয়।উপজেলার উওর বাদাঘাট ও উওর বড়দল ইউনিয়নের শ্রমজীবী দুই শতাধিক পরিবারের অনুকুলে প্রত্যেকপরিবার প্রতি পাঁচ কেজি চাল,এক কেজি আলু, এক কেজি ডাল,একটি করে সাবান দেয়া হয়েছে।

ঢাকাস্থ আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিসক ডা.মোজাম্মেল হোসেন (এমবিবিএস) তার বেতনেরউপার্জিত অর্থ হতে করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় নিজ এলাকায় কর্মহীন হয়ে থাকা পরিবারের সদস্যদেরমধ্যে এ খাদ্য সহায়তা বিতরন করেন।খাদ্য সহায়তা বিতরনকালে উপজেলার উওর বড়দল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রয়াত রমজান আলীএতিমখানার প্রতিষ্ঠাতা মো.আবুল কাশেম, চেয়ারম্যান পুত্র আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালেরচিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন(এমবিবিএস),মাহবুব হোসেন,এতিমখানার প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা(অব.সপ্রাবি শিক্ষক) মো. বজলুর রহমান,ইউপি সদস্য জিয়াউর রহমান,ইউপি সচিব এখলাছুর রহমান, রফিকুলইসলামসহ এলাকার সুশীল সমাজের লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Top