মির্জাগঞ্জে কর্মহীন মানুষের ঘরে খাদ্য পৌছে দিলেন অতিরিক্ত জেলা প্রশাসক
ফারুক খান,মির্জাগঞ্জ:করোনা মোকাবেলায় জনসমাগম এড়াতে কর্মহীন হয়ে পড়া দিন মজুর,দরিদ্র ও নি¤œ আয়ের মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেনপটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন। আজরবিবার বিকালে ত্রান ও দূর্যোগ অধিদপ্তরের সহায়তায় এবং উপজেলাপ্রশাসনের উদ্যোগে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী
লঞ্চঘাট,চরখালী,গোলখালী,রানীপুর,শিংবাড়ি,কিসমতপুর,গাবুয়াসহ ওবিভিন্ন এলাকায় এই কার্যক্রম চালানো হয়। তিনি বাড়ি বাড়ি গিয়েঅসহায় ও দুঃস্থপরিবারগুলোকে (১০কেজি চাল,৫ কেজি আলু ও ২ কেজি ডালসহ) অন্যান্য খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরন করেন। ত্রাণ বিতরণ শেষে অতিরিক্ত জেলা প্রশাসকমোঃ হেমায়েত উদ্দিন বলেন, পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ আছে। খাদ্যসামগ্রীর কোনো সংকট নেই। কোন পরিবার না খেয়ে থাকবে না।কেউ বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবেন না। যেসব ঘরে খাবার থাকবেনা,সে সব ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। সামাজিক দূরত্ব বজায়রেখে চলুন। ‘আমরা কষ্ট করে আপনার ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি,আপনারা ঘরে থাকুন।
খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদ চেয়ারম্যান খানমোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ারহোসেন, পটুয়াখালীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোঃ সোয়েব,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল,উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা জাতীয় শ্রমিকলীগের
সাধারন সম্পাদক মোঃ ফারুক খান প্রমূখ।খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদ চেয়ারম্যান খানমোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ারহোসেন, পটুয়াখালীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোঃ সোয়েব,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল,উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা জাতীয় শ্রমিকলীগেরসাধারন সম্পাদক মোঃ ফারুক খান প্রমূখ।