তাহিরপুরে এমপির ত্রাণ বিতরণ নিয়ে কাড়াকাড়ি :ত্রাণ না পেয়ে হতাশায় বাড়ি ফিরে গেলেন ৩ শতাধিক লোক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

তাহিরপুরে এমপির ত্রাণ বিতরণ নিয়ে কাড়াকাড়ি :ত্রাণ না পেয়ে হতাশায় বাড়ি ফিরে গেলেন ৩ শতাধিক লোক


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনামগঞ্জ ১ আসনেরসংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের ব্যক্তিগত তহবিল থেকে তার নির্বাচনী এলাকাজামালগঞ্জ, ধরমপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় ত্রাণ বিতরণ করা হবে বলে ব্যপক প্রচারনা চালানস্থানীয় নেতা কর্মীরা।রোববার দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি তাহিরপুর উপজেলা সদরে ত্রাণ বিতরণ করেদুপুর সোয়া একটায় উপজেলার অন্যতম বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাটে আসেন ত্রাণবিতরণ করতে। প্রথমে তিনিস্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে যান সেখানে ত্রাণ নিতে আসা লোকজনের ভিড় সামলাতে না পেরে ত্রাণ নিতেআসা লোকদের বাদাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যেতে বলেন নেতা কর্মীরা।

সরেজমিনে বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, প্রায় চার শতাধিক নারী, পুরুষ ও শিশুরা লাইন করে দাঁড়িয়ে আছেত্রাণের অপেক্ষায়। কিছুক্ষণ পর এমপি রতন স্কুল মাঠে এসে কয়েকজনকে ত্রাণ দিয়ে চলে যান। এরপর ত্রাণনিতে আসা লোকজনের মধ্যে শুরু হয় ত্রাণ নিয়ে কাড়াকাড়ি। এসময় কয়েকজন পুলিশ সদস্যকে পরিস্থিতিসামলাতে হিমশিম খেতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে না পারায় এমপির সাথে থাকা স্থানীয় নেতৃবৃন্দকে দ্রুতস্কুলমাঠ ত্যাগ করতে দেখা গেছে।অনেক মহিলাই এসময় স্থানীয় সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রাণ দিতে পারবেননা তাহলেএখানে এনে লাইনে দাঁড় করালেন কেন? । এসময় প্রায় ৩শতাধিক নারী, পুরুষ ও শিশুকে ত্রাণ না পেয়ে খালিহাতে হতাশ হয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।

Top