করোনা প্রতিরোধে মির্জাগঞ্জ থানার পুলিশ কর্মকর্তার ছুটে চলা
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:দেশজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড- ১৯) আতংক। প্রত্যেকের মনে এখন শুধু ভয় ‘কখন জানি কি হয়’। পরিস্থিতি মোকাবেলায় নানামুখী পদক্ষেপ নিয়েছে দেশের সরকার। গৃহীত সেসব পদক্ষেপ বাস্তবায়নে তৎপর রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী প্রতিটি বাহিনীর সদস্য। পাশাপাশি আত্ম-মানবতার সেবায় মাঠে কাজ করছে স্বেচ্ছাসেবী অসংখ্য সংগঠন। গতকাল রবিবার সকালে উপজেলা সদস্থ সুবিদখালী সাপ্তাহিক হাটেরদিন ওসি নিজেই মাইকিং করে জনসাধরনকে সচেতন করতে দেখা গেছে। এর পাশাপাশি উপজেলা পরিষদের চেযারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছেন এবং উপজেলা প্রশাসন থেকে ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে। সরকারের সাথে তাল মিলিয়ে তারা যথাসম্ভব জনসচেতনতা তৈরী ও কর্মহীন হয়ে পড়া দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় করোনা প্রতিরোধে অবিরাম ছুটে চলছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা পুলিশ কর্মকর্তা। তারা প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ছুটে বেড়াচ্ছেন অবিরত। সৃষ্টি করছেন জনসচেতনতা আর হতদরিদ্রদের ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। দেশ রক্ষা ও মানবসেবায় অবিরাম ছুটে চলা এই পুলিশ কর্মকর্তা হলেন- মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম ও অফিসার(তদন্ত) মোঃ শাহ আলমসহ পুলিশের অন্য সদস্যরা।
করোনা প্রতিরোধে এই থানার অন্তর্ভুক্ত বিভিন্ন হাটবাজার আর মানুষের বাড়িতে যাচ্ছেন তারা। মানুষকে স্বাস্থ্য সচেতন ও নিশ্চিত করছেন সামাজিক দূরত্ব। পুলিশ সদস্যদের সাথে নিয়ে হাটবাজারে নিজেরাই করছেন মাইকিং এঁকে দিচ্ছেন গোল বৃত্ত। কোথাও কোথাও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করেন তাদের পক্ষ থেকে। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান- করোনা প্রতিরোধে জেলা পুলিশ প্রধানের সার্বিক দিকনির্দেশনা মেনে কাজ করছেন তিনি। শহর-গ্রাম, পাকা আর কাদামাটির সড়ক বলে কোনো কথা নেই। শহর থেকে গ্রামের প্রতিটি বাড়ি বড়ি যাওয়া হচ্ছে। মানুষকে সচেতন করতে প্রয়োজনীয় কথাবার্তা বলা হচ্ছে। খোঁজ রাখা হচ্ছে হোম কোয়ারান্টাইন কে বা কারা মানছেন আর মানছেন না কারা। সেসব ক্ষেত্রে নেয়া হচ্ছে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা। যতদূর সম্ভব অত্যন্ত ন¤্র ও বিনয়ের সাথে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। যেকোনো প্রয়োজনে জনসাধারণকে পুলিশের সহায়তা নিতে বলছেন তিনি। উপজেলার প্রতিটি হাট- বাজারে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।