হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নদী তীরের মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নদী তীরের মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।


পাখি আক্তার:হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নদী তীরের মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।এসময় দু’জনকে জরিমানা করা হয়েছে এক লাখ ২৫ হাজার টাকা।শুক্রবার (৩ এপ্রিল) হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন নদীর তীরে মাটি কাটা অবস্থায় মো. সবুজ (৩০) ও মো. মোক্তার হোসেনকে (৩৫) পাওয়া যায়।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মো.সবুজকে ৫০ হাজার ও মো.মোক্তার হোসেনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সহযোগিতা করেন হিজলা থানা ও হিজলা কোস্ট গার্ড সদস্যরা।

Top