তাহিরপুরে হোম কোয়ারেন্টিনে থাকা সাত সদস্যের বাড়িতে রাতে খাদ্য পৌছে দিলেন –ওসি মোঃ আতিকুর - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

তাহিরপুরে হোম কোয়ারেন্টিনে থাকা সাত সদস্যের বাড়িতে রাতে খাদ্য পৌছে দিলেন –ওসি মোঃ আতিকুর


রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুরে হোম কোয়ারেন্টিনে থাকা বালুপাথর শ্রমিক পরিবারের সাত সদস্যের জন্য খাদ্য সহায়তা বাড়ি বয়ে পৌছে দিলেন থানার ইন্সপেক্টর (ওসি)মো. আতিকুর রহমান।শুক্রবার রাত ১১টায় উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে ওসি নিজের ব্যাক্তিগত তহবিলহতে নিজেই ওই পরিবারের গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা সদস্যদের খাদ্য সহায়তা তুলে দেন।জানাযায়, ঢাকার গাজীপুরে তৈরী পোষাক কারখানা শ্রমিক সর্দি জ্বর কাশিতে মৃত্যুর পর নিকটাত্বীয় হিসাবেনামাজে জানাজা ও দাফনে শরীক হতে উপজেলার মাহতাবপুর গ্রামে বৃহস্পতিবার রাতে গিয়েছিলেন পাশ্ববর্তীমল্লিকপুর গ্রামের শ্রমিক পরিবারের কয়েক সদস্য।জানাজা শেষে গ্রামে ফেরার পর বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীর ভেতর ওই রাতে করোনা ভাইরাস আতংকছড়িয়ে পড়ে। গ্রামবাসী রাতেই বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানালে ওই শ্রমিক পরিবারের নারীশিশু পুরুষ সহ সাত সদস্যকে বৃহস্পতিবার রাত হতে দুই সপ্তাহ (১৪) দিন হোম কোয়ারেন্টিনে থাকার নিদের্শনাদেয়া হয়।

শুক্রবার দিনভর নিজ বাড়ি হতে বের না পেতে ওই শ্রমিক পরিবারে দেখা দেয় খাদ্য সংকট।রাতে শ্রমিক পরিবারের গৃহকর্তা নিরুপায় হয়ে তাহিরপুর থানার ওসির সরকারি মুঠোফোনে কল করেকান্নাজড়িত হয়ে বলতে থাকেন, স্যার আমরা নিয়ম কানুন জানিনা বলেই নিকটাত্বীয়ের জানাজা ও দাফনেগিয়েছিলাম বলে আজ সারাদিন ঘর হতে বের হতে পারিনি, কাজেও যেতে পারিনি,পরিবারের সদস্যদের জন্য চালডাল তৈল সবজি কিছুই কিনতে পারিনি, তাই আজ রাত থেকে আমাদের পরিবারের সবাইকে উপোস পোহাতে হচ্ছে।
ওসি আতিকুর রহমান শ্রমিক পরিবারের দূর্দশার কথা শুনে নিজের ব্যাক্তিগত তহবিল হতে চাল, ডাল,পেয়াজ,আলু,সাবান, শিশু খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে রাতে ছুটে যান শ্রমিকের গ্রামেরবাড়ি মল্লিকপুর।গভীর রাতে ওসি নিজে বাড়ি বয়ে খাদ্য সহায়তা তুলে দিতে গেলে শ্রমিক পরিবারের সদস্যরা স্বস্থির নি:শ্বাসফেলে পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার মল্লিকপুর গ্রামে শ্রমিক পরিবারের আঙ্গিনায় থানারবাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাহমুদুল হাসান,এএসআই বেলাল হোসেন, প্যানেল চেয়ারম্যান (ইউপিসদস্য) আলী আহমদ, গ্রামের সমাজসেবক আছদ্দর মল্লিক সহ বেশ ক’জন গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Top