দেশের ৯ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে।এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায়। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

দেশের ৯ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে।এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায়।


আলোকিত বার্তা:দেশের ৯ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে।এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায়।তারপর মাদারীপুর,নারায়ণগঞ্জ,গাইবান্ধা জেলার অবস্থান।এছাড়া কক্সবাজার চুয়াডাঙ্গা,রংপুর, কুমিল্লা, গাজীপুর জেলায়ও রোগী আছেন।সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের(আইইডিসিআর)ওয়েবসাইটের সবশেষ তথ্য অনুযায়ী স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আইইডিসিআর এর তথ্য অনুযায়ী,দেশের ৯ জেলার মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ৩৬ জন আক্রান্ত হয়েছেন। ঢাকা জেলার পরেই মাদারীপুর জেলার অবস্থান।এ জেলায় আক্রান্ত ১০ জন।তারপর নারায়ণগঞ্জ ও গাইবান্ধা জেলা একই অবস্থানে রয়েছে। ই দুই জেলায় চারজন করে মোট ৮ জন আক্রান্ত হয়েছেন।কক্সবাজার, চুয়াডাঙ্গা,রংপুর,কুমিল্লা,গাজীপুর জেলায় একজন করে রোগী আছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী,বিদেশফেরত মানুষের মাধ্যমেই দেশে প্রথম করোনার সংক্রমণ ঘটেছে।৬১ জন আক্রান্তের মধ্যে ১৬ জন বিদেশফেরত।বিদেশ ফেরতদের মধ্যে ইতালির ৬ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, সৌদি আরবের ২ জন। এছাড়াও কুয়েত, বাহারাইন, ভারত, জার্মানি ও ফ্রান্সের একজন করে রয়েছে। বিভিন্ন সময়ে এই ১৬ জন দেশে আসেন।এরপর থেকেই দেশের বিভিন্ন জায়গায় এ ভাইরাস ছড়িয়ে পড়ে।শুক্রবার(৩ এপ্রিল)দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ বলেছেন, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১১৩ জনের। গত ২৪ ঘণ্টায় ৫ জনসহ মোট ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৩৮ জন‌ পুরুষ। ২৩ জন নারী রয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। আইইডিসিআর এর অধীনে চিকিৎসাধীন আছেন ২৯ জন। এদের ২২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি সাতজন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে আইসোলেশন আছেন ৮২ জন।

Top