করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র শবে বরাতের দোয়া ও নামাজ বাসায় আদায় করার আহ্বান - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র শবে বরাতের দোয়া ও নামাজ বাসায় আদায় করার আহ্বান


আলোকিত বার্তা:করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে ধর্মপ্রাণ মুসলমানদের ৯ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র শবে বরাতের দোয়া ও নামাজ বাসায় আদায় করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।শনিবার (৪ এপ্রিল) ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়,দেশে করোনাভাইরাসের বিস্তৃতি রোধকল্পে সরকার সব সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাগমে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।সকলকে হোম কোয়ারেন্টাইন পালন করতে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও মসজিদে জুমা ও পাঁচ ওয়াক্তের ফরজ নামাজে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত রাখার আহ্বান করা হয়েছে। অজু, নফল ও সুন্নত নামাজ বাসায় আদায় করার অনুরোধ করা হয়েছে।’

ইফার পক্ষ থেকে বলা হয়,এ সংকটকালীন পরিস্থিতিতে দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত করোনাভাইরাস সম্পর্কিত দিকনির্দেশনামূলক বক্তব্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত নির্দেশনা মেনে ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ নিজ বাসায় বসে পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।এর আগে গত ২২ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালনেও সতর্কতার স্বার্থে এ ধরনের আহ্বান জানানো হয়।

Top