ব‌রিশা‌লে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ২ তরুণ নিহত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

ব‌রিশা‌লে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ২ তরুণ নিহত


আলোকিত বার্তা:বরিশালের উজিরপুর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে সজিব হোসেন(১৭)ও আরাফাত হোসেন(১৭)নামে দুই তরুণের মৃত্যু হ‌য়ে‌ছে।বৃহস্পতিবার (২ এপ্রিল)বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়শ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সজিব হোসেন ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে শিকারপুর বন্দরের মিল ব্যাবসায়ী আকলিমা বেগমের ছেলে। আরেক নিহত আরাফাত হোসেন শিকারপুর বন্দরের সার ব্যাবসায়ী জামান খানের ছেলে। আরাফাতও ঢাকার একটি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়,বৃহস্পতিবার বিকেলে সজিব তার বন্ধু আরাফাত ও হাসিবকে নি‌য়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয় ওই মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজিব মারা যায়।পরে স্থানীয়রা গুরুতর আহত আরাফাত ও হাসিবকে (১৫) উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের বরিশাল শেবাচিমে পাঠানো হয়। সেখানেই সন্ধ্যার দিকে মারা যায় আরাফাত। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Top