তালতলীতে ভিজিডির চাল মাথায় নিয়ে বাড়ি বাড়ি ইউপি চেয়ারম্যান - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

তালতলীতে ভিজিডির চাল মাথায় নিয়ে বাড়ি বাড়ি ইউপি চেয়ারম্যান


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলী করোনা সংক্রমণ ঝুকি এড়াতে দুস্থ ও গরিবদের ভিজিডির চাল মাথায় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিতারণ করেন এক ইউপি চেয়ারম্যান।বৃহস্পতিবার (০২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভিজিডির চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী।জানা যায়,ইউনিয়ন পরিষদের দুস্থ ও গরীবদের বরাদ্দকৃত ভিজিডির ৩০ কেজি করে ২৪১জন কার্ডধারীদের বাড়ি বাড়ি গিয়ে চাল সাথে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য ৩০ টি ড্রাম ও সাবান দেওয়া হয়েছে।

বাড়িতে ভিজিডি চালের সাথে মাস্ক ও হাত ধোয়ার সাবান পেয়ে কার্ডধারীরা বলেন ২০০১ সালের নির্বাচিত হওয়ার পরে টানা ১৯ বছরের এই চেয়ারম্যানের এমন সমাজ সেবা মূলক কাজকে সাধুবাদ জানান তারা।ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী বলেন, করোনা ভাইরাস সংক্রমন ঝুকিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে ও জনসমাগম না করে নিজ খরচে প্রতিটি ভিজিডি কার্ডধারী ব্যক্তির বাড়িতে নিজের মাথায় করে নিয়ে গিয়ে চাল সাথে মাস্ক ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে। তিনিও আর এ সময় উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার (ট্যাগ অফিসার ) গৌতম বসু, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম,ইউপি সচিব জাকির হোসেন প্রমুখ।

Top