জেলা প্রশাসন ফোন পেয়ে ১৫ পরিবারে খাবার পৌঁছাল - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

জেলা প্রশাসন ফোন পেয়ে ১৫ পরিবারে খাবার পৌঁছাল


আলোকিত বার্তা:করোনা ভাইরাস মোকাবিলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এসময়ে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রায় সবকিছুই বন্ধ রয়েছে।ঘরে মাত্র একদিনের খাবার আছে। পরদিন কি না খেয়ে থাকতে হবে। এমন পরিস্থিতিতে কোনো উপায় না দেখে ষাটোর্ধ্ব নুরজাহান বেগম ফোন দেন বরিশাল জেলা প্রশাসকের কাছে। ফোন পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ত্রাণ নিয়ে হাজির হন জেলা প্রশাসনের কর্মকর্তারা।বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন নিম্নআয়ের খেটে-খাওয়া মানুষের জীবন-যাপনের কথা বিবেচনা করে তাদের দাঁড়িয়েছেন জেলা প্রশাসক। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ১৫ পরিবারের জন্য খাবার পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে,রাত ৮ টার দিকে জেলা প্রশাসকের মোবাইলে একটি কল আসে। যেখানে জানানো হয়,বরিশাল নগরের বিবির পুকুরের পূর্ব পাড়ে আদালত পাড়ায় ১৫ টি পরিবারের ঘরে পরের দিনের জন্য রান্না করার মতো চাল নেই।এ কথা শোনা মাত্রই সময়ক্ষেপণ না করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতিনিধিরা ১৫ টি পরিবারের ঘরে ঘরে গিয়ে ১০ কেজি চাল,৫ কেজি আলু,২ কেজি ডাল এবং একটি সাবান পৌঁছে দেন।পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে।সেখা ষাটোর্ধ্ব নুরজাহান বেগম বলেন,আইজ যদি চাউল না পাইতাম হেলে কাইল না খাইয়া থাহোন লাগতো। ডিসি স্যারে কইছে,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ চাউল-ডাইল পাঠাইছে,আমি হ্যার জন্য দোয়া করি।

Top