কিং ব্র্যান্ড সিমেন্টের বরিশালে অসহায় ও দুস্থদের সহায়তা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

কিং ব্র্যান্ড সিমেন্টের বরিশালে অসহায় ও দুস্থদের সহায়তা


আলোকিত বার্তা:করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া বরিশালের নির্মাণ শ্রমিক ও দুস্থদের ঘরে খাবার ও অন্য প্রয়োজনীয় সামগ্রী সহায়তা দিয়েছে দেশীয় শিল্পগ্রুপ বসুন্ধরার অঙ্গ প্রতিষ্ঠান কিং ব্র্যান্ড সিমেন্ট ও তার পরিবেশক মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ।বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে বরিশাল নগরের বিভিন্ন স্থানে বসবাসকারী কর্মহীন নির্মাণ শ্রমিক ও দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

কিং ব্র্যান্ড সিমেন্টের এরিয়া সেলস ম্যানেজার খান মো. ফয়সাল পারভেজ বলেন,জাতির যে কোনো সংকটে বসুন্ধরা গ্রুপ জনগণের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কিং ব্যান্ড সিমেন্ট অতীতের মতো বরিশালের গরিব ও অসহাদের মানুষদের পাশে দাঁড়িয়েছে। এর সঙ্গে শামিল হয়েছে কিং ব্যান্ড সিমেন্টের বরিশালের পরিবেশক মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ।ফয়সাল পারভেজ জানান, বরিশাল নগরীর বিভিন্ন স্থানে বসবাসকারী ২৫০ জন কর্মহীন নির্মাণ শ্রমিক, দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের ঘরে খাদ্য ও অন্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।পৌঁছে দেওয়া সহায়তায় পাঁচ কেজি চাল, তিন কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি আটা, এক লিটার সয়াবিন তেল, একটি লাইফবয় সাবানসহ অন্য সামগ্রী রয়েছে।

Top