শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেনাপোলে ব্যবসায়িদের জরিমানা করল ভ্রাম্যমান আদালত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেনাপোলে ব্যবসায়িদের জরিমানা করল ভ্রাম্যমান আদালত


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃকরোনা ভাইরাসে সরকারের দেওয়া বিধি নিশেধ অমান্য করে শৃঙ্ঘলা ভঙ্গের অভিযোগে বেনাপোল বাজারের ৬ জন ব্যবসায়িকে ও একজন মোটর সাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত।শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী ম্যাজিষ্ট্রেট (ভুমি) খোরশেদ আলম।জরিামানার শিকার ব্যবসায়িরা হলেন,নিউ মেডিসিন ফর্মেসী,১০০০ টাকা,সরদার ফার্মেসী ১০০০ টাকা কাঁচা বাজারের আড়ৎদার মুজিবুর রহমান ৫০০ টাকা,তবিবুর রহমানকে ৫০০ টাকা মাছ ব্যবসায়ি জাহিদুলকে ৫০০ টাকা,আবুল হোসেনকে ৫০০ টাকা শিল্পী ষ্টুডিওকে ৫০০ টাকা ও একজন মোটর সাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করেন।

শার্শা উপজেলা সহকারী ম্যাজিষ্ট্রেট(ভুমি )খোরশেদ আলম বলেন, সরকারী বিধি নিশেধ অমান্য করে দুরাত্ব বজায় না রেখে তারা কেনাবেচা করছিল।ব্যবসায়িদের দোকানের সামনে তিন ফুট করে গোলাকার চিহৃ রাখার কথা । সেখানে দাঁড়িয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় পন্য সামগ্রী ক্রয় করার কথা। এসব শৃঙ্খলা বজায় না রেখে একই জায়গায় অধিক লোকের সমাগম করায় ৫ জন ব্যাবসায়ি এবং একজন মোটর সাইকেলে ৩ জন আরোহী উঠার অপরাধে মোট ৬ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসিল্যান্ড খোরশেদ আলম ও সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অসহায় এবং পাগল শ্রেনীর মানুষদের মাঝে শুকনা খাবার ও মাস্ক বিতরন করেন।এসময় সেনাবাহিনীর সদস্যরা ও এ্যাসিল্যান্ডকে সহযোগিতা করেন।

Top