বরিশালে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নগরজুড়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নগরজুড়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।


রফিকুল ইসলাম:বরিশালে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নগরজুড়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।শুক্রবার (০৩ এপ্রিল)বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দু’টি অভিযানে ৪১ জনকে ৪৩ হাজার ৯শ’ টাকা জরিমানা এবং দু’টি মাইক্রাবাস ও দু’টি পিকআপ আটক করা হয়েছে। আর গতকাল বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৯টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ২৯ ঘণ্টায় ৬২ জনকে জরিমানা করা হয়েছে।জানা গেছে,শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের সহযোগিতায় বরিশাল নগরের সদররোড, নথুল্লাবাদ, কাশিপুর, নবগ্রাম রোড চৌমাথা, রুপাতলী ও সাগরদী এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও মো. সাইফুল ইসলাম।অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে নগরের সাগরদী এলাকার দুই হার্ডওয়্যার দোকানের মালিক ও এক কর্মচারীকে ১২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।অপরদিকে নগরের নবগ্রাম রোড চৌমাথা এলাকায় পিকআপ ভ্যানে গাদাগাদি করে যাত্রী পরিবহনের অভিযোগে দুই চালকসহ মোট ২৩ আরোহীকে ১৬ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয় এবং পিকআপ দু’টি আটক করা হয়। মালবাহী পিকআপ ভ্যান দু’টিতে চালকরা লেবুখালি থেকে ঢাকার পোস্তাগোলার উদ্দেশে যাত্রী নিয়ে যাচ্ছিল।

এছাড়া দু’টি মাইক্রোবাসে গাদাগাদি করে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় নগরের রুপাতলী এলাকায় তাদের আটক করে সেনা সদস্যরা। সরকারি নির্দেশ অমান্য এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম চালকসহ ১৫ আরোহীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং মাইক্রোবাস দু’টি আটক করা হয়।এছাড়া নগরের বিভিন্ন স্থানে জনসমাগম ছত্রভঙ্গ করার পাশাপাশি সাধারণ মানুষকে করোনা ভাইরাসের রোধকল্পে সর্বাবস্থায় সামাজিক দূরত্ব রক্ষা করে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়। নির্বাজী ম্যাজিস্ট্রেটদ্বয় জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এদিকে বৃহস্পতিবার বরিশাল নগরের বিভিন্ন স্থান ও বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২১ জনকে ২০ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়।

Top