প্রতিদিন সন্ধ্যা হলেই খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের দ্বারে দ্বারে মির্জাগঞ্জের ইউএনও
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:করোনা আতঙ্কে বাড়ী থেকে বের হতে পারছেন না খেটে খাওয়া দিনমজুররা। বাড়ীরবাইরে যেতে না পারায় অনেকের দিন কাটছে অনাহারে। এমন পরিস্থিতিতেশ্রমিকসহ দুঃস্থরা মানবেতর জীবন যাপন করছে। পটুয়াখালীর মির্জাগঞ্জেপ্রতিদিন সন্ধ্যা হলেই এসব খেটে খাওয়া শ্রমিক, গরীবও অসহায় লোকদের বাড়িবাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন ইউএনও মো. সরোয়ার হোসেন।বৃহস্পতিবার সন্ধ্যা রাতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় একশতজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন গাড়ীতে করে চাল,ডাল, লবন, আলু,সাবান,তেলসহ নিত্যপন্য খাবার সামগ্রী পৌছে দিয়েছেনউপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় খেটে খাওয়া দিনমজুরদের বাড়ী বাড়ী এবং
আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেদের ঘরে তুলে দিচ্ছেন খাবারসামগ্রী।
খাবার পেয়ে আনন্দে চোখের পানি ঝড়িয়েছেন অনেকের।খাবার সামগ্রীবিতরণকালে সঙ্গে ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানাউলমোর্শেদ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন,উপজেলা শিক্ষাঅফিসার মোঃ কাজী সাইফুদ্দিন ওয়লীদ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কমোঃ আল-আমিনসহ সাংবাদিকবৃন্দ।এসয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন জানান, এরা খেটেখাওয়া দিনমজুর। তারা দিন আনেন, দিন খায়। তাদের ঘরে থাকে না কোন সঞ্চয়।এপরিস্থিতির মধ্যে তারা যাতে ঘর থেকে বের না হয় সে লক্ষে তাদের বাড়ী বাড়ী গিয়েচাল, ডাল ও আলু পৌছে দেওয়া হচ্ছে। কিন্তু প্রানঘাতি করোনা আতঙ্কে তারা আজঘরের বাইরে যেতে পারছেন না। তাদের যাতে অনাহারে থাকতে না হয় তাই এসব খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়েছে।