আমতলী পৌর মেয়র দুই হাজার পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিলো
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনা আমতলী করোনা ভাইরাসের সংক্রমণ ঝুকি এড়াতে পৌরসভার দুই হাজার পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিলো মেয়র মতিয়ার রহমান।শুক্রবার(০৩ এপ্রিল)বেলা ১১ টার দিকে পৌর ভবনের সামনে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃমতিয়ার রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
পৌরসভার দুই হাজার হতদরিদ্র,দুস্থ ও অসহায় পরিবারের মাঝে দশ কেজি চাল,দুই কেজি আলু,এক কেজি ডাল,দুই কেজি পিয়াজ ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান,আমতলী থানার ওসি শাহ আলম,নৌ বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃত্বে বৃন্দ।পৌর মেয়র মতিয়ার রহমান বলেন,জনসমাগম ও সামাজিক দূরত্ব এড়াতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সকল হতদরিদ্র,দুস্থ ও অসহায় পরিবারের বাড়িতে আমি নিজে গিয়ে এ খাদ্য সামগ্রী বিতারণ করি।