করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশ মেনে ঘরে থাকা কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
রফিকুল ইসলাম:করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশ মেনে ঘরে থাকা কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে দরিদ্রদের ঘরে ঘরে তারা খাদ্য সহায়তা পৌঁছে দেবে । প্রথম দিন বিতরণের জন্য মেট্রোপলিটনের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে ত্রাণের প্যাকেট হস্তান্তর করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এ সময় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চার থানার ওসিরা সংশ্লিষ্ট থানা এলাকার কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ খাদ্য সহায়তা বিতরণ করবেন। প্রতি প্যাকেটে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল ও একটি করে সাবান রয়েছে।করোনা সংক্রমণ এড়াতে মানুষকে নিজ নিজ ঘরে রাখার জন্য কর্মহীন জনগণের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার।