সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে গেছে আইন-শৃঙ্খলা বাহিনী। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে গেছে আইন-শৃঙ্খলা বাহিনী।


পাখি আক্তার:সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে গেছে আইন-শৃঙ্খলা বাহিনী।সরকারি নির্দেশনা ভেঙে হঠাৎ করে সমাগম বাড়তে শুরু করায় কঠোর হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে ভ্রাম্যমাণ টিমের পাশাপাশি নগরের বিভিন্ন সড়কে পুলিশের অসংখ্য চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সড়কের মোড়ে মোড়ে চলছে তল্লাশি।অটোরিকশা,রিকশা,সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলে দুজন বা তার অতিরিক্ত আরোহী দেখলেই নামিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিত করতে এসব মানুষকে বোঝানো হচ্ছে। নগরজুড়ে চলছে প্রচারণা। এছাড়া ঘর থেকে বের হওয়া মানুষেরা যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশালে সেনাবাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী তাদের টহল অব্যাহত রেখেছে। এসময় যারা মাস্ক না পরে রাস্তায় বের হয়েছেন তাদের মাস্ক নিশ্চিত করার পাশাপাশি মাস্ক বিতরণও করা হয়। এছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, একসঙ্গে বেশি মানুষ জড়ো না হওয়া, দোকানের সামনে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়ে প্রচারণা চালান সেনা সদস্যরা।জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল নগরে দু’টি ও উপজেলায় পর্যায়ে নয়টি ভ্রাম্যমাণ আদালতের টিম মাঠপর্যায়ে কাজ করছে।এসব টিমও সামাজিক দুরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধ ও বাজার তদারকির অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হুদা জানান, নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রমও পরিচালনা করা হয়।তিনি বলেন,অভিযানে নগরের নথুল্লাবাদ এলাকায় পণ্যবাহী কাভার্ডভ্যানে যাত্রী পরিবহন করায় নাইম রহমান নামে এক ব্যক্তিকে হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Top