আশ্রয়কেন্দ্রের ও রাখাইন পল্লী ৬৫টি পরিবার পেলো খাদ্য সামগ্রী
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনা তালতলীতে চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘর থেকে বের না হতে পেরে বেকার আশ্রয়কেন্দ্রের ও রাখাইন পল্লী ৬৫টি পরিবার পেলো খাদ্য সামগ্রী।বুধবার(০১ এপ্রিল)বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা এ খাদ্য সামগ্রী বিতারণ করেন।এ সময় উপস্থিতি ছিলো উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার,মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)সেলিম মিঞা বলেন চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে তালতলী রাখাইন পল্লী,মালিপাড়া এলাকায় আশ্রয়কেন্দ্রের দিনমজুর ও খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে কষ্টকর জীবনযাপন করা ৬৫ টি পরিবারে মাঝে ১০ কেজি চাল, ২কেজি ডাল,৫ কেজি আলুসহ সাবান বিতরণ করা হয়। জনসমাগম এড়াতে প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।উল্লেখ গতকাল ৩১ মার্চ করোনা আতঙ্কে আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা এই শিরোনামে বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রকাশিত হলে তালতলী উপজেলা প্রশাসন এই আশ্রয়ন প্রকল্পে নিম্ন ও খেটে খাওয়া মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।