বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের(শেবামেক)মাইক্রোলজি বিভাগের দোতলায় করোনা ভাইরাস পরীক্ষা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের(শেবামেক)মাইক্রোলজি বিভাগের দোতলায় করোনা ভাইরাস পরীক্ষা


পাখি আক্তার:বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের(শেবামেক)মাইক্রোলজি বিভাগের দোতলায় করোনা ভাইরাস পরীক্ষার পলিমারি পলিমারী চেইন রিএ্যাকশন(পিসিআর) মেশিন স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।বুধবার(০১ এপ্রিল)দুপুরে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজে পিসিআর মেশিন স্থাপনের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব.)জাহিদ ফারুক শামীম।তিনি বলেন,আমরা চাই মেশিনের কাজ দ্রুত শুরু করতে। বৃহস্পতিবার রাতের মধ্যে যদি কনস্ট্রাকশনের কাজ অর্থাৎ রিপেয়ারিং যদি শেষ হয়ে যায় তাহলে শুক্রবার থেকে ল্যাবের জন্য কাজ শুরু করতে পারবে।

এসময় তিনি মান বজায় রেখে দ্রুত পিসিআর মেশিন স্থাপন করে করোনা ভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু করার জন্য প্রকৌশল বিভাগ ও কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।তিনি বলেন,প্রকৌশলীদের একটা টাইম শিডিউইল দিয়েছি,যদিও তাদের চেষ্টা ও আন্তরিকতার শেষ নেই। কনষ্ট্রাকশনের কাজ শেষে বৃহস্পতিবার রাতে আবার আমরা আসবো। এরপর মেশিন বসানোর কাজ শুরু হবে। আমরা দ্রুততার সঙ্গে কাজ করার চেষ্টা করছি, কারোও আন্তরিকতার কমতি নেই। আগামী ৩/৪ দিনের মধ্যে কমপ্লিট হবে বলে আশা করছি।

কলেজের অধ্যক্ষ অসিত ভুষন দাস জানান,গত ৩০ মার্চ বরিশালে পিসিআর মেশিনটি এসেছে।এটি দ্রুত সময়ে কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে এখন রুম তৈরি করা হচ্ছে। সেই রুমটি বৃহস্পতিবার পরিদর্শন করেছেন ঢাকা থেকে আসা প্রকৌশলীরা।এসময় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অসিত ভুষন দাস সহ পিসিআর মেশিন স্থাপন সংক্রান্ত গঠিত কমিটির সদস্য ডা. জহুরুল হক মানিকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top