বরিশালে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নগরজুড়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নগরজুড়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।


রফিকুল ইসলাম:বরিশালে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নগরজুড়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে নগরের নথুল্লাবাদ এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।অভিযানে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে যাত্রী পরিবহন করার অপরাধে চালক নাইম রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নগরের নতুনবাজার ও হাসপাতাল রোড এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীর।এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে পপুলার সু হাউজকে তিন হাজার টাকা ও অন্য একটি দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

Top