করোনা ভাইরাস প্রতিরোধে মির্জাগঞ্জে কীটনাশক পানি স্প্রে
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে ও জীবাণু মুক্ত থাকতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন উদ্যোগে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় জীবাণুনাশক কীটনাশক পানি স্প্রে করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ এলাকায় থেকে জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আমার বাড়ি আমার কামাড় প্রকল্পের সমন্বয়ক মোঃ আল আমীন ও মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম। উপজেলা পরিষদ চেয়ারম্যান কান মোঃ আবু বকর সিদ্দিকী বলেন, নভেল করোনা ঠেকাতে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কীটনাশক পানি ছিটানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে।
করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে প্রত্যেকেই সতর্কতার অংশ হিসেবে মুখে মাস্ক ব্যবহার করা প্রয়োজন। কোন কিছু খাবার আগে অবশ্যই সাবান অথবা জীবাণু নাশক ঔষধ দিয়ে হাত মুখ ভালো ভাবে পরিস্কার করে এবং ময়লা পোশাক না পড়লে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে। এছাড়া মির্জগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম সর্তক করে বলেন, মুদি, ঔষধের দোকান এবং কাঁচাবাজার ছাড়া সকল দোকান বন্ধ রাখবেন। প্রয়োজন ছাড়া কোন লোক ঘর থেকে বাহির হবেন না। এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।