সশস্ত্র সন্ত্রাসী হামলা একটি পরিবারের উপরে মুমূর্ষ অবস্থায় সেবাচিম ভর্তি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

সশস্ত্র সন্ত্রাসী হামলা একটি পরিবারের উপরে মুমূর্ষ অবস্থায় সেবাচিম ভর্তি।


আলোকিত বার্তা:বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের কান্ডপাশা গ্রামের প্রয়াত ফরিদ হাওলাদার এর বাড়িতে ৩০ মার্চ সোরবার সকাল ৯টার সময় একই এলাকার কালাম,এলাহী,মোশারফ,জাহিদ,রাসেল,জয়সহ প্রায় ১৮ জন সশস্ত্র সন্ত্রাস মিলে সহ পরিবার হত্যা করার উদ্দেশ্যে হামলা চালায়।বাড়ির বাসিন্দারা জানান,আমাদের বাড়ি পুরুষ ছিল না সকলে কাজে গিয়ে ছিল সেই সুবাদে ১৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাস দল প্রয়াত ফরিদ হাওলাদার এর ছেলে শহিদ,মো.রিপোন হাওলাদার এর স্ত্রী পারভীন চার মাসের অন্তঃসত্ত্বা সহ সকল কে খুন করার জন্য তাঁদের বাড়িতে হামলা করে।এসময় টিনের বেড়া ও ঘর ভাঙচুর করে নগদ ৩৬ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল এবং চেইন সহ প্রায় দের লাখ টাকার মালামাল নিয়ে যায়।

এ সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে আসলে শহিদ,রিপোন হাওলাদার কে রক্তাক্ত ও তার স্ত্রী পারভীনকে বেহুশ অবস্থায় রেখে পালিয়ে যায়।এসময় প্রতিবেশীরা এ্যামবুলেন্সে করে সেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করে।পারভীনের গর্ভে চার মাসের সন্তান নষ্ট হয়ে যায়।বর্তমানে হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি রয়েছে আহত পরিবার।এলাকাবাসী জানায়,মৃত্যু ফরিদ এর বড় সন্তান কে জমি খাওয়ার লোভে আগেই মেরে ফেলেছে এখন যারা বেচে আছে তাদের মেরে ফেলতে পারলেই রাস্তা পরিস্কার এই উদ্দেশ্যে হামলা চালানো হয়।আহত শহিদ কান্না কন্ঠে বলেন আমাদের কেউ নেই আল্লাহ ছাড়া।বাবা ছোট বেলায় মারা যায় মা অসুস্থ বড় ভাইকে আগেই মেরে ফেলেছে এখন আমাদের পালা।আমাদের বাড়ি ঘর জমি জমা লিখেদিতে বলে না দেওয়া কারনে খুন করার জন্য বাড়িতে এসে হামলা করে।প্রতিবেশীরা না পরলে সকলকে মেরে ফেল।আমাদের সকল কে রক্তাক্ত অবস্থায় ফেলে তারাই উল্টো থানা গিয়ে মামলার এজাহার করে।আহত শহিদ আরো জানায়,ভাবি মুমূর্ষ অবস্থায় ভর্তি রয়েছে এখন রক্তের প্রয়োজন কোথায় যাব কি করব বলে কান্না কন্ঠে কথা গুলো বলেন।গৌরনদী মডেল থানায় আমরা এজাহার লিখে রেখেছি।সশস্ত্র সন্ত্রাস এলাহির কাছে যান্তে চাইলে তিনি বলেন আমরা হামলা করেছি বলে ফোন কেটেদেন।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার বলেন খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে,অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top