তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার


মল্লিক মো. জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ছেলে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে খেলছিল স্থানীয় কিছু শিশু। ওই সময় তারা মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর দুপুরের দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.কামরুজ্জামান মিয়া জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। শিশুটির বয়স ১০-১২ বছরের মধ্যে হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Top