তালতলীতে পচা মাংস বিক্রি জনতার গণধোলাই,মোবাইল কোর্টে জরিমানা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

তালতলীতে পচা মাংস বিক্রি জনতার গণধোলাই,মোবাইল কোর্টে জরিমানা


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনা তালতলীতে গরুর পচা মাংস বিক্রি করায় কসাই জালাল কে জনগণে গনধোলাই দিয়ে ভ্রাম্যমাণ আদালত সোপর্দ করেন । পরে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার(০১ এপ্রিল) সকালে পচা মাংস বিক্রি করার সময় স্থানীয় জনগণ হাতেনাতে ধরে গনধোলাই দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। তালতলী এলাকার মৃত্যু ওহাব আলী ছেলে কসাই জালাল।

স্থানীয় সূত্রে যায়,উপজেলা সদর বাজারে সকালে জালাল কসাইখানা বসে গরু জবাই করে সাথে পুরাতন ২ কেজি পচা মাংস বিক্রি করে ক্রেতা আবুছালের কাছে। এ সময় স্থানীয় জনগণ কসাই জালালকে মারধর করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কসাই জালালকে ৫ হাজার টাকা জরিমানা করেন ও ভবিষ্যৎ এমন কাজ না করার সতর্ক করেন।এদিকে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন এই কসাই জালাল বিগত দিনে মাংসের সাথে পানি মেশানো,পচা মাংস বিক্রিসহ সাধারণ ক্রেতাদের হয়রানি করে আসছে। আইনের প্রতি সম্মান জানিয়ে তারা বলে এই অপরাধের জন্য এ জরিমানা সামান্য হয়েছে। তবে জেল হলে ভালো হতো ভবিষ্যৎ আর কোনদিন এ কাজ করতো না।এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সেলিম মিঞা বলেন, পচা মাংস বিক্রি দায়ে কসাই জালাল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জনগণ অনেক কথা বলতে পারে। তবেবে ভোক্তা অধিকার আইনে ও আমার কাছে এই প্রথম বার তার অপরাধ বিষয়ে প্রমাণিত হয়েছে তাই তাক এ জরিমানা করা হয়। আর ভবিষ্যৎ তাকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

Top