এবারের নববর্ষের বাজেট কর্মহীন মানুষের জন্য খরচ করার আহবান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

এবারের নববর্ষের বাজেট কর্মহীন মানুষের জন্য খরচ করার আহবান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক।


আলোকিত বার্তা:দিন যতো যাচ্ছে বাংলা নতুন বছর অর্থাৎ নববর্ষ ততো ঘনিয়ে আসছে।আর এ নববর্ষ উদযাপনে ধনী-গরিব,ছোট-বড় সব পর্যায়ের মানুষের থাকে নানান আয়োজন।যে সব আয়োজন বাস্তবায়নে থাকে নির্দিষ্ট পরিকল্পনা ও বাজেট।তবে এবারের নববর্ষের বাজেট কর্মহীন মানুষের জন্য খরচ করার আহবান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।মঙ্গলবার (৩১ মার্চ) তিনি ডিসি বরিশালের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন ‘আসুন এবার নববর্ষের বাজেট কর্মহীন মানুষের জন্য খরচ করি।’

যে পোস্টের অনুকূলে অনেকেই এরই মধ্যে এ আহ্বানে সহমত পোষণ করে কমেন্ট করেছেন, আবার অনেকে ভালো পরিকল্পনাও বলছেন।উল্লেখ্য বিগত কয়েকদিনের মতো আজও বরিশাল জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায় থেকে জেলার বিভিন্ন জায়গায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।এছাড়া বরিশাল নগর,পৌর শহর ও উপজেলা সদরগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ফার্মেসি ছাড়া দোকানপাট, মার্কেট বন্ধ ছিলো। জেলা-উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের নিয়মিত টহল এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। রাস্তাঘাটে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কাজ অব্যাহত থাকার পাশাপাশি গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বরিশাল নগরে সাধারণ মানুষের আনাগোনা বাড়ায় মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। যেখানে করোনা প্রতিরোধে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা চালানো হয়। অপরদিকে সুনির্দিষ্ট কারণ ছাড়া ঘোরঘুরি করার অপরাধে ৬ জনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে তারা মুচলেকা দিয়ে ছাড়া পায়।

Top