শেবাচিম হাসপাতালের করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

শেবাচিম হাসপাতালের করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ


আলোকিত বার্তা:শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।মঙ্গলবার (৩১ মার্চ) বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এ নির্দেশ দেন তিনি।এসময় মন্ত্রী বলেন,খারাপভাবে কোনো কাজ হোক সেটা আমি চাই না, তবে ৮ ঘণ্টার জায়গায় যদি ১২ ঘণ্টা কাজ করে ৭ দিনের কাজ যদি মান বজায় রেখে ৫ দিনে করা সম্ভব হয় সেটা আমাদের জন্য ভালো। এজন্য তিনি হাসপাতালের পরিচালককে প্রকৌশল বিভাগ ও আইইডিসিআর এর সঙ্গে কথা বলতে বলেন। পাশাপাশি পিসিআর মেশিনের কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় সব মালামাল সঠিকভাবে রয়েছে কিনা তা বারবার চেক করার কথা বলেন, যাতে মেশিন স্থাপনের পর আর কোনকিছুর জন্য পরীক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।

এসময় চিকিৎসক-সেবিকাসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংখ্যক পিপিই সংগ্রহ করার জন্য হাসপাতাল পরিচালককে তাগিদ দেন তিনি। পাশাপাশি যেকোন সমস্যা-ঘাটতি ও সুবিধা-অসুবিধা যথাসময়ে জানানোর জন্য বলেন।সভায় মন্ত্রী জেলা সিভিল সার্জনকে বরিশাল সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের বিষয়ে এবং করোনা ভাইরাস সংক্রমণরোধে আরো বেশি বেশি প্রচার করার জন্য বলেন।জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেচবাচিম) হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ও জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের জেলার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক প্রতিমন্ত্রী এসময় জেলা কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া ত্রাণ ও ১০ টাকা কেজি দরের চাল সাধারণ হতদরিদ্র ও দুস্থরা যাতে সঠিকভাবে পায় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। জেলা-উপজেলা প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

Top