স্থবীর হয়ে পড়েছে দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

স্থবীর হয়ে পড়েছে দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল


মোঃসাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃস্থবীর হয়ে পড়েছে দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল। বেকার হয়ে পড়েছে কয়েক হাজার শ্রমিক। এছাড়া ও বন্দর ও কাস্টমস সংশ্লিষ্ট কয়েকশত এনজিও কর্মীরাও একই অবস্থায় পড়েছে। এই বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রফতানি বানিজ্যর সিংহ ভাগ পন্য আসে। গত ২৪ মার্চ থেকে বৃহত্তর বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য বন্ধ হওয়ায় বিপাকে পড়াছে বন্দর সংশ্লিষ্ট শ্রমিক সহ সাধারন মানুষ।বিশ্বব্যাপী করোনা ভাইরাস এর ভয়াভহ রুপ ধারন করায় বেনাপোল পেট্রাপোল বন্দরের আমদানি রফতানি বানিজ্য বন্ধ হয়ে যায়। একদিকে সাধারন মানুষ যেমন বিপাকে পড়েছে তেমনি অর্থনৈতিক ভাবে ও ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার। প্রতিদিন সরকার বেনাপোল বন্দর থেকে কমপক্ষে ২০ কোটি টাকা রাজস্ব আদায় করে। এপথে ভারত থেকে প্রতিদিন ৩ থেকে ৪ শত গাড়ী আমদানি পন্য নিয়ে প্রবেশ করে। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে প্রায় ১ থেকে ২ শত রফতানি পন্য বাহি গাড়ি যায়। যোগাযোগ ব্যবস্থা ভারতের সাথে বেনাপোলের সুবিধাজনক এর কারনে এপথে আমদানি রফতানি বানিজ্য বেশী হয়ে থাকে।

করোনা ভাইরাসের কারনে সরকারের রাজস্ব আদয়ের ধ্বস নেমে যায়। আর এরই পাশাপাশি সব থেকে বেশী অসুবিধায় পড়ে এই অঞ্চলের বন্দর সংশ্লিষ্ট লোকজন। এই বন্দরে প্রায় ২ হাজার শ্রমিক কাজ করে। এছাড়া কাস্টমস ও বন্দর অফিসে অনেক এনজিও কমীও কাজ করে। তারা সারাদিন কাজ করে যা পায় তাই দিয়ে পরিবার পরিজন নিয়ে চলে এমনই কথা বলেন বেনাপোল বন্দরের কয়েকজন এনজিও কর্মী।বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক এর সদস্য কামরুল হাসান বলেন, আমরা এখানে কাজ করে যে টাকা পাই তাতে ভাল ভাবে চলে যায় সংসার। সম্প্রতি করোনা ভাইরাসের কারনে সকল প্রকার লোড আনলোড বন্ধ হয়ে যাওয়ায় আমরা শ্রমিক সহ সকলে পড়েছি অসুবিধায়।বেনাপোল বন্দরের আমদানি কারকরা বলেন, করোনা ভাইরাসের কারনে দেশে লক ডাউন চলায় শিল্পকলকারখানার উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে; তেমনি এসব শ্লিল্প কারখানার শ্রমিকরা ও বসে বসে দিন কাটাচ্ছে। ফলে মালিকরা পড়েছে লোকশানে। সিএন্ডএফ ব্যবসায়ি আমির হোসেন বলেন, করোনা ভাইরাসের কারনে আমদানি পন্যবাহি হাজার হাজার গাড়ি বেনাপোলের ওপারে আটকে আছে। আর বেশী অসুবিধা হচ্ছে পচনশীল পন্যে। এপথে পিয়াজ মাছ, পান সহ অনেক পচনশীল পন্য আমদানি হওয়ায় অনেক পন্য আটকে আছে ।

Top