দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ (বিআইডব্লিউটিএ)কারা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ (বিআইডব্লিউটিএ)কারা হয়েছে।


আলোকিত বার্তা:বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের(বিআইডব্লিউটিএ)কর্মকর্তাদের উদ্যোগে তাদের নিজেদের অর্থে বরিশাল নদী বন্দর ও আশপাশের এলাকায় ভাসমান, দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার(৩১ মার্চ)বিকেল ৫ টায় নদী বন্দর ভবনে দু’শর বেশি দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেজে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল,দুই কেজি আলু, ক কেজি লবণ,আধা কেজি তেল,১০টি ডিম, ১৫০ টাকার মসলা, রসুন, মরিচ, হলুদ, আধা কেজি গুড়া সাবান ও একটি লাক্স সাবান দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার, ন্যাশনাল ডেইলি ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ অন্য কর্মকর্তারা।বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু জানান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের নিজস্ব বেতনেরঅর্থ দিয়ে ফান্ড তৈরি করে এ সহায়তা দেওয়া হয়েছে।পাশাপাশি বুধবার থেকে প্রতিদিন দুপুরে তিনশ জনকে এক বেলা খাবার খাওয়ানোর চিন্তা করছেন তারা।

Top