করোনা সম্পর্কে ভুল তথ্য দিয়ে মাইকিং ও ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলায় মসজিদের দুই ইমাম ও দুই শিক্ষকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

করোনা সম্পর্কে ভুল তথ্য দিয়ে মাইকিং ও ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলায় মসজিদের দুই ইমাম ও দুই শিক্ষকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।


রফিকুল ইসলাম:করোনা সম্পর্কে ভুল তথ্য দিয়ে মাইকিং ও ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলায় মসজিদের দুই ইমাম ও দুই শিক্ষকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম,বার্থী কলেজের শিক্ষক সালমা আক্তার,বানিয়াছড়ি মসজিদের ইমাম আব্দুল কাদের, উত্তর বিজয়পুর মসজিদের ইমাম হাসান আল-মামুন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম,অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপালী দেবনাথ।তাদের মধ্যে দুই ইমাম এবং অবসরপ্রাপ্ত সার্জেন্টকে মসদিজের মাইকে এবং অপর তিনজনকে ফেসবুকে করোনা সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান,আটকরা মানুষের মধ্যে করোনা সম্পর্কে নেতিবাচক খবর ছড়াচ্ছিলো।এ অভিযোগে তাদের আটক করা হয়।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top