দুর্গাসাগরে হিন্দু ধর্মাবলম্বী পূণ্যার্থীদের তীর্থস্নান স্থগিত করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

দুর্গাসাগরে হিন্দু ধর্মাবলম্বী পূণ্যার্থীদের তীর্থস্নান স্থগিত করা হয়েছে।


আলোকিত বার্তা:অশোকা অষ্টমী উপলক্ষে ১ এপ্রিল বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার ঐতিহাসিক দুর্গাসাগরে হিন্দু ধর্মাবলম্বী পূণ্যার্থীদের তীর্থস্নান স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।এক গণবিজ্ঞপ্তিতে তিনি জানান, দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে বর্তমানে সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য যে কোনো ধরণের জনসমাগম পরিহারের নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল ২০২০ তারিখ অশোকা অষ্টমী উপলক্ষে এ জেলার মাধবপাশায় অবস্থিত দুর্গাসাগরে হিন্দু ধর্মাবলম্বী পূণ্যার্থীদের তীর্থস্নান স্থগিত করা হয়েছে।

প্রতিবছর বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ঐতিহাসিক দুর্গাসাগর দীঘিতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম স্নানোৎসব অশোকা অষ্টমীর পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। সনাতন হিন্দুধর্মের রীতি অনুযায়ী চৈত্র মাসের অশোকা অষ্টমী তিথিতে সংকীর্ণতা ও পঙ্কিলতা ঘেরা জীবন থেকে পাপমুক্তি এবং মনোবাসনা পূরণের আশায় হাজার হাজার হিন্দু পূণ্যার্থীরা ধর্মীয় বিশ্বাস মতে স্নান করতে আসেন এ দূর্গাসাগর দীঘিতে।

Top