সাহেবেরহাটে কর্মহীন মানুষের পাশে যুব সমাজ !পন্য সামগ্রী বিতরন
রেদওয়ান শাওন:বরিশালে প্রাণঘাতী (কোভিট-১৯) করোনা ভাইরাসে অসহায় দরিদ্র ও বেকার শ্রমজীবী পরিবারের মাঝে চাল,আলু ও মসুরী ডাল বিতরণ করেছে বরিশাল সদর উপজেলার সাহেবেরহাটের ছাত্র ও যুব সমাজ। এ সময় কুন্দিয়ালপাড়া গ্রামের কৃতি সন্তান রুপালী ব্যাংকের সুযোগ্য অফিসার জেনারেল মোঃ রাজিব মৃধা, সাহেবেরহাটের সুনামধন্য ব্যাবসায়ী মোঃ রানা হাওলাদার, রাহাত আনোয়ার হাসপাতালের হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ এনামুল হক ফয়সাল, দৈনিক সময়ের বার্তা পত্রীকার সাংবাদিক রেদওয়ান শাওন, সাহেবেরহাট বিশিষ্ঠ ব্যাবসায়ী মোঃ শাকিল মোল্লা, বি.এম কলেজের মেধাবি ছাত্র মোঃ নাঈম হোসেন, খন্তাখালি গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ রেলওয়ে অফিস সহকারি কর্মকর্তা মোঃ বাবু হাওলাদার প্রমুখ উপস্তিত ছিলেন।
সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রমজীবী মানুষকে গতকাল সোমবার (৩০ই মার্চ) দুপুরে বন্দর থানা এলাকার সাহেবেরহাট সংলগ্ন চরপত্তনিয়া, কুন্দিয়ালপাড়া, খন্তাখালি ও বিশারদ গ্রামে বসবাসরত প্রায় ৪০-৫০ টি অসহায় পরিবারের মাঝে যুব সমাজের নিজ অর্থায়নে মটর সাইকেলে করে নিম্ন আয়ের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণ ও পন্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রত্যেক অসহায় পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি করে মসুর ডাল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। নিম্ন আয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। বরিশালের পূর্বাঞ্চলের প্রভাবশালী জনপ্রতিনিধি থেকে শুরু করে শিল্পপতিরা যখন করোনা আতঙ্কে গা ঢাকা দিয়েছেন ঠিক তখনই সাহেবেরহাট ছাত্র ও যুব সমাজের এই মহৎ উদ্যোগ সর্বস্তরে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এসময় তারা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব সাহায্য খাদ্যসামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।