বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণের আগে জেলা প্রশাসককে জানানোর আহ্বান
আলোকিত বার্তা:বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণের আগে জেলা প্রশাসককে জানানোর আহ্বান জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।মঙ্গলবার (৩১ মার্চ)এক গণ বিজ্ঞপ্তিতে তিনি জানান,দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার কর্মহীন,দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য খাদ্য ও নগদ সহায়তা দিয়ে আসছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বরিশাল জেলার ত্রাণ বিতরণ কার্যক্রমে দ্বৈততা পরিহার ও সর্বোচ্চ বিস্তৃতির জন্য বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, এনজিও, উন্নয়ন সহযোগী ও ব্যক্তি পর্যায় থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার পূর্বে জেলা প্রশাসককে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা গেলো।