বরিশালে দুস্থ মানুষের পাশে সাংবাদিক সমাজ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে দুস্থ মানুষের পাশে সাংবাদিক সমাজ


আলোকিত বার্তা:করোনা ভাইরাসের সংক্রমণ(কোভিড-১৯)রোধে সরকারি নির্দেশনা মেনে সারাদেশের মতোই বরিশালে নিজ ঘরে অবস্থান করছেন স্থানীয়রা।শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সব অফিস-আদালত বন্ধের পাশাপাশি বন্ধ আছে যানবাহন চলাচল।এতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, শ্রমিক, রিক্সাচালকসহ ভাসমান মানুষদের পরিবারে দেখা দিয়েছে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের সংকট।এ অবস্থায় অসহায় এ মানুষদের সহায়তায় সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি এগিয়ে এসেছেন বরিশালের সাংবাদিকরা।শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন নিজ উদ্যোগে নগরের নদী বন্দর এলাকাসহ নথুল্লাবাদ ও রুপাতলী বাসস্ট্যান্ড এলাকার ভাসমান পথ শিশুসহ দরিদ্র মানুষদের রান্না করা রাতের খাবারের ব্যবস্থা করে আসছেন। ২৬ মার্চ (বৃহস্পতিবার) সাধারণ ছুটির শুরু থেকেই এ ব্যবস্থা নিয়ে আসছেন তিনি।জাকির হোসেন জানান,শিশু-নারীসহ কিছু ভাসমান মানুষ রয়েছে এই শহরে, যাদের ঘরবাড়ি কিছুই নেই। তাদের রান্নার ব্যবস্থা না থাকার চিন্তা থেকেই খাবার রান্না করে ভাসমান এ মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন,এ কাজ আমি প্রথম ব্যক্তিগতভাবে শুরু করি এবং এতে আমার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করি।এখন আরও কিছু স্থানীয় পত্রিকার প্রকাশক, জাতীয় দৈনিক,অনলাইন,টেলিভিশন ও স্থানীয় পত্রিকার সাংবাদিক তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এদিকে সাংবাদিকদের সুরক্ষা সরঞ্জাম দেয়ার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় ও দুস্থ পরিবারে চাল-ডালসহ বিভিন্ন খাদ্য সহায়তা দিচ্ছেন স্থানীয় অনলাইন পত্রিকার প্রকাশক কাজী আফরোজা। বরিশাল রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের তদারকিতে এ কাজে আরও সহায়তা করছেন পত্রিকার বার্তা প্রধান মো. মাসুদ রানা, ফটোগ্রাফার এন আমিন রাসেলসহ অন্যরা।

Top