বরিশালে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ, সামাজিক দূরত্ব রেখা অঙ্কন এবং করোনা ভাইরাস প্রতিরোধী কর্মসূচি চালিয়েছেন র‌্যাব-৮ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ, সামাজিক দূরত্ব রেখা অঙ্কন এবং করোনা ভাইরাস প্রতিরোধী কর্মসূচি চালিয়েছেন র‌্যাব-৮


আলোকিত বার্তা:বরিশালে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ, সামাজিক দূরত্ব রেখা অঙ্কন এবং করোনা ভাইরাস প্রতিরোধী কর্মসূচি চালিয়েছেন র‌্যাব-৮ এর সদস্যরা।সোমবার (৩০ মার্চ) বিকেলে বরিশাল নগরের বিভিন্ন এলাকায় যারা দুঃস্থ এবং অসহায় ব্যক্তিবর্গ আছেন, যাদের আয়-রোজগারের পথ সংকীর্ণ হয়ে গেছে তাদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশাল র‌্যাব-৮ কর্তৃক শহরের বিভিন্ন স্থানে (ফার্মেসি, কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কাটার) দোকান সমূহের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ জনগণের সুবিধার্থে সামাজিক দূরত্ব রেখা বা বৃত্ত অঙ্কন করা হয়।

এছাড়াও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বাড়ির বাইরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার, হ্যান্ড গ্লাভস ব্যবহার, নিয়মিত সঠিকভাবে হাত ধৌতকরণ সহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালানো হয়।এসময় র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, মেডিক্যাল অফিসার মেজর মো. খালেদ মাহমুদ, আইন কর্মকর্তা এএসপি মো. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

Top