দুধলে দুঃস্থ-অসহায়দের পন্য সামগ্রী বিতরনে যুবলীগ নেতা মিলন ! ছাত্রলীগ নেতা নাদিম
রেদওয়ান শাওন:বরিশালে প্রানঘাতি (কোভেড-১৯) করোনা ভাইরাস প্রতিরোধে বাকেরগঞ্জ উপজেলার ৪নং দুধল ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদের নেতৃত্বে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবন ও জীবাণু নাশক সাবান বিতরণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গত রবিবার (২৯ই মার্চ) সকাল-বিকেল পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে দুধল ইউনিয়নের প্রত্যেক গ্রাম, পাড়া, মহল্লায় গিয়ে বসবাসরত প্রায় ১০০-১৫০ টি অসহায় পরিবারের মাঝে যুবলীগ নেতা ইমামুল বাশার মিলনের নিজ অর্থায়নে ও ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদের সহযোগীতায় নিম্ন আয়ের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণ ও পন্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রত্যেক অসহায় পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি তেল ও ২টা করে সাবান ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। নিম্ন আয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। এসময় দুধল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইমামুল বাশার মিলনের প্রতিনিধি হিসেবে ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদের নেতৃত্বে আরও ছিলেন ছাত্রলীগ কর্মী মোঃ বাপ্পি গাজি, শাওন মোল্লা, জাফর উল্লাহ খাঁন, নজরুল ইসলাম, রাকিব হোসাইন, আওলাদ খাঁন, সরোয়ার মল্লিক, ফয়সাল খাঁন, আনোয়ার দেওয়ান, শাকিল, রনি খাঁঁন প্রমুখ। এসময় ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ সাধারন জনগণ ও শ্রমজীবী-অসহায় দরিদ্র মানুষদের করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মাক্স ব্যাবহার করা, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন।পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সেসব সম্পর্কে জনগণকে দিক নির্দেশনাও দিয়েছেন তিনি।
এ বিষয়ে নেতৃত্ব দেওয়া দুুুধল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইমামুল বাশার মিলন বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে এবং ইতো-মধ্যেই এর প্রভাব বাংলাদেশেও প্রকট আকারে দেখা দিয়েছে। প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় আমাদের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের প্রতিটি নেতাকর্মী রয়েছি অসহায়, খেঁটে খাওয়া মানুষের পাশে। তিনি বলেন, ছাত্রলীগ ও যবলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের যেকোন সংকটে মানুষের পাশে দাড়িয়েছে। আজ এই সংকট মুহূর্তেও আমরা দুধল ইউনিয়ন যুুুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জনগণের পাশে এসে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এমনকি এই মহামারি ভাইরাস থেকে আশেপাশের দুস্ত ও অসহায় মানুষদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই উদ্যোগ অব্যাহত আছে এবং থাকবে। এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এ কার্যক্রম আবারও চলবে জানিয়ে যুবলীগ নেতা মিলন বলেন, যারা দিন এনে দিন খায় এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর উপার্জনের সকল রাস্তা এখন বন্ধ রয়েছে। তারা এ পরিস্থিতিতে কাজের জন্য বেড়োতে পারছেনা, তাই স্বল্প পরিসরে হলেও প্রত্যেক সুবিধাবঞ্চিত মানুষের বাড়িতে বাড়িতে গিয়েও কিছু চাল, ডাল, আলু, তেল, লবন ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবো আমরা। এসময় ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ সমাজের বিত্তবানদেরকে যার যার অবস্থান থেকে অসহায় ও সুবিধাবঞ্চিতের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে তারা জনগণের পাশে এসে দাঁড়ানোয় দুধল ইউনিয়নের সচেতন মহল এই দুই নেতার ভূয়সী প্রশংসা করেন এবং যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।