করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ।


আলোকিত বার্তা:করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন চলাচল। এতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। ফলে খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের।এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।বরিশাল জেলার বাকেরগেঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদও তার ব্যক্তিগত বেতনের টাকায় খাদ্য সামগ্রী কিনে দুস্থ ও অসহায় ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

তিনদিন ধরে এ সহায়তা খেটে খাওয়া মানুষদের বাড়িতে গিয়ে বুঝিয়ে দিচ্ছেন তিনি। আর এ কাজে তাকে সহকর্মীরাও সহায়তা করছেন। যেখানে প্রথম দিনে তিনি প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, ১ কেজি লবণ, আড়াইশ গ্রাম মুড়ি, আধাকেজি হুইল পাউডার, ১টি কাপর ধোয়ার ও ১ টি হাত ধোয়ার সাবান দেওয়া হয়। এরপরের দিন থেকে শুধু চালের পরিমাণটা কমিয়ে ৫ কেজিতে নামিয়ে আনেন তিনি।তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই অসহায়দের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন। ব্যক্তি উদ্যোগে তারাও খাদ্য সহায়তা প্রদানে আগ্রহী হয়ে উঠেছেন।অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ বলেন,গত শনিবার থেকে এ সহায়তা বরিশালের বাকেরগঞ্জ, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বেশ কিছু পরিবারকে দিয়েছি।এটা সম্পূর্ণ আমার বেতনের টাকায় করছি এবং নিজে গিয়ে দেওয়ার চেষ্টা করছি।

Top