করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন


আলোকিত বার্তা:করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন।সোমবার (৩০ মার্চ) থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হয়েছে।প্রথম দিন দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কলোনীর (কেডিসি বস্তি) কর্মহীন ১ হাজার ২শ মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয় সিটি করপোরেশন। ১ হাজার ২শ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে মসুর ডালের প্যাকেট পৌঁছে দেওয়া হয়।

এসময় সিটি করপোরেশনের প্যানেল মেয়র আয়েশা তৌহিদা লুনা, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ টি এম শহীদুল্লাহ কবির, বিসিসির পানি শাখার নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুল, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখর দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।বিসিসির প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, সিটি করপোরেশনের হিসেবে করোনা পরিস্থিতির কারণে নগরীর ৩০টি ওয়ার্ডের অন্তত ৪০ হাজার মানুষ বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন। অসহায় এই মানুষের খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র।

Top