ভোলার বজলু বাহিনীর হামলার শিকার শ্রীপুর বাসী পুলিশের ভূমিকা রহস্যময়
মোঃ ফেরদাউস:প্রতিনিয়তই ভোলার ভেদুরিয়া চক্কিমারা এলাকার বাসিন্দা মৃত সানু মুন্সীর পুত্র চিন্হিত সন্ত্রাস বজলু মুন্সী, মৃত অর্জি দালালের পুত্র মহসিন দালাল, মৃত তাহের মাজির পুত্র সবুজ মাঝি, মৃত আদম আলীর পুত্র অহিদ, আবুল কালাম মুন্সীসহ সাঙ্গপাঙ্গ দল মিলে গতকাল রোজ রবিবার রাত ১২ টার দিকে শ্রীপুরে এসে হামলা চালিয়ে আহত করেছেন শ্রীপুর ইউনিয়নের ইলিশা কোরালিয়া এলাকার ধুয়ার পুত্র জসিম ও নান্নু হাওলাদারের উপর। শ্রীপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ মোখলেছ বলেন, হামলার ঘটনা শুনে আমরা স্থানে গেলে তারা পালিয়ে যায়। তথ্য নিয়ে জানা গেছে, প্রতিবছর উক্ত সন্ত্রাসীরা কৃষি মৌসুমে স্থানীয় কৃষকদের রোপিত ধান, ডাল, আলু, তরমুজ, খিরা, গমসহ নানান প্রকার ফসল লুটপাট করে নিয়ে যায়।
ঘটনার দিন কৃষক জসিম ও নান্নু তাদের ফসল নিতে বাধা দিলে উক্ত ঘটনার সৃষ্টি হয়েছে। স্থানীরা জানিয়েছে, তারা ২০/২২ জনের একটি দল সঙ্গ হয়ে শ্রীপুরে হটাৎ প্রবেশ করে তাদের ঘড় দরজা ভাংচুর করে। এক পর্যায় স্থানীয় পুলিশকে অবহিত করা হলে সন্ত্রাসীদের আটক না করে নিরব ভূমিকা পালন করে।