বরিশালে আইসোলেশন ব্যবস্থা থাকলেও নেই ল্যাব আইসিইউ ও যন্ত্রাংশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে আইসোলেশন ব্যবস্থা থাকলেও নেই ল্যাব আইসিইউ ও যন্ত্রাংশ


এম.এস.আই লিমনঃবরিশাল বিভাগের জনগনদের সুচিকিৎসার নিশ্চিত করতে বরিশাল স্বাস্থ্য বিভাগের উন্নতির জন্য একাধিক আলোচনা করে ব্যবস্থা গ্রহনের চেষ্টা করে পানি সম্পদমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। তার চেষ্টায়করোনার ঝুঁকি এড়াতে চিকিৎসকদের জন্য প্রায় সব ধরনের সরঞ্জাম ও রোগীর নমুনা পরীক্ষার পিসিআর মেশিন এসে পৌঁছেছে, আগত টেকনিশিয়ানদের দারা স্থাপন করা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং শেবাচিম পরিচালক। আর এতে করে চিকিৎসকরা নিরাপত্তা পেলেও মূলত রোগীদের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা শেষে কি চিকিৎসা প্রদান করবে এবং তা কিভাবে করবে সে বিষয়টি এখনও অনিশ্চিত হয়ে রয়েছে।শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল( শেবাচিমের) স্বাস্থ্যসেবা কমিটির সদস্য বরিশাল ৫ আসনের সংসদ সদস্য কর্নেল জাহিদ ফারুক শামিম এমপি দু মাস আগে বেশ কয়েক বার শেবাচিম পরিচালকের সাথে দেখা করে হাসপাতালের বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনা দুর করার আহবান জানালেও সেভাবে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে সূত্রে জানা গেছে। করোনা সংক্রমনের বিস্তার ব্যাপকহারে ছড়িয়ে পরার পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে মহামারি হিসাবে ঘোষনা করলেও সে সময় বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর বা শেবাচিম কর্তপক্ষ তেমন কোন কার্যকরি পদক্ষেপ গ্রহন করেনি প্রয়োজনীয় সকল সরঞ্জামের সংকট থাকায় ও উদাসীনতার ফলে। করোনা মোকাবিলায় প্রতিমন্ত্রী বরিশাল সদরের সংসদ সদস্যর চেষ্টাতে বর্তমানে যে সকল সরঞ্জাম সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে। সেগুলো আরও আগে পাওয়া যেত যদি প্রথম থেকেই সতর্ক অবস্থানে যেত হাসপাতাল এবং স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল। এ বিষয়ে বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক(এ্যাডমিন) শ্যামল কৃষœ মন্ডল জানান,নমুনা সংগ্রহ ও পরীক্ষার যন্ত্র পিসিআর এসেছে। ল্যাব না থাকলে কিভাবে পিসিআর ব্যবহার করা হবে, এমন প্রশ্নের জবাবে তিতি বলেন, আপাতত ভাইরোলজি বিভাগে এটি স্থাপন এবং ওই বিভাগের চিকিৎসকরা নমুনা পরীক্ষা করবেন। এতদিনেও কেন এতবড় হাসপাতালে একটি ল্যাব নেই যেখানে সরকার প্রতি বছর শতকোটি টাকা বাজেট বরাদ্দ দিয়ে থাকেন। তখন কেন ল্যাব তৈরী করা হয়নি এমন প্রশ্নের কোন সদুত্তর মেলেনি। এদিকে শেবাচিম পরিচালক ডাঃ বাকের হোসেন বলেন আজ ৩০ মার্চ সোমবার আমরা পিসিআর মেশিন পেয়েছি। টেকনিশিয়ানরা আজই এটি ভাইরোলজি বিভাগে স্থাপনের কাজ শুরু করবে।

ল্যাব তেরীর জন্য বায়ো সেফটি লেভেল-২ পরিমান সংক্রমন রোধী ভবন এবং যন্ত্রপাতি দরকার যা এখনও কেউ প্রয়োজন আছে এমনটা বলে স্বাস্থ্য অধিদপ্তরকে জানায়নি। তাই পরীক্ষা এবং সর্বোপরি রোগীর নিবীর পর্যবেক্ষন করা কোন ক্রমেই সম্ভব নয় বলে জানান বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের সহ-পরিচালক। এছাড়া করোনা রোগীদের জন্য অত্যাবশ্যকীয় ভেনটিলেশন, অক্স্রিজেন ব্যবস্থাও নেই শেবাচিমের করোনা ইউনিটে। তিনি আরও জানান, আইইডিসিআররের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে বরিশালে এসে সবকিছু দেখে গেছেন তবে, ল্যাব তৈরীর বিষয়ে তারা এখন পর্যন্ত কোন নির্দেশনা দেননি। বরিশালের সিভিল সার্জন ডাঃ মানোয়ার হোসেন বলেন শনিবার তাদের নিকট কেবল চিকিৎসকদের ব্যবহার্য পিপিই, হ্যান্ড গ্লোভস, সেনিটাইজার,মাস্ক এবং কিট এসে পৌছেছে।তবে, কিট এবং পিসিআর মেশিন ছাড়া রোগীদের ভালভাবে চিকিৎসার জন্য অন্যকোন মেশিন বা সঞ্জামাদি আসেনি। তাহলে অবস্থা এমন দাড়ায় চিকিৎসকরা নিরাপদ হয়ে কেবল বসে থাকবে, আর রোগী আসলে বলবে হাচি ,কাশি, জ্বরে বা গলা ব্যাথায় মারা গেছে। পরীক্ষা এবং চিকিৎসা একইসাথে না হলে মূলত সঠিকভাবে শনাক্তকরন এবং চিকিৎসা কোনটাই সুষ্ঠভাবে হবে কিনা তা নিয়ে এখনও শংসয় থেকেই যাচ্ছে। গত কয়েকদিনের অবস্থাদৃষ্টে তেমনটাই প্রতিয়মান হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের অন্যান্য জেলা এবং উপজেলা বা থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অবস্থা আরও শোচনীয় সেখানেও একইভাবে চিকিৎসকদের উপকরন পাঠানো হলেও অন্যন্য উপকরন না থাকায় অধিকাংশ রোগীদের বরিশাল শেবাচিমের দ্বারস্থ হতে হবে, সেক্ষেত্রে পরবতীতে পরিস্থিতি চরম আকার ধারন করতে পারে। করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য বরিশাল বিভাগে ৭৮২টি আইসোলেশন বেডের ব্যবস্থা থাকলেও আইসিইউ প্রস্তুত রয়েছে মাত্র দুইটি। দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করোনা সন্দেহে ছয় জন চিকিৎসাধীন রয়েছেন। ভর্তি হওয়া আরো দুই জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, ২০টি আইসোলেশন বেড ও দুইটি আইসিইউ প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে ১৫০টি আইসোলেশন বেড ও আরো আটটি আইসিইউ প্রস্তুত করা যাবে। ১ হাজার শয্যাবিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন প্রায় দুই সহস্রাধিক রোগী চিকিৎসাধীন থাকলেও করোনা আতঙ্কে কমছে রোগীর সংখ্যা। তবে, চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের অভিযোগ চিকিতৎকরা হাসপাতালে আসছেন না।

এদিকে বরিশাল বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ২ হাজার ৭৫৮ জনের মধ্যে ১২০৪ জনকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। নির্ধারিত ১৪ দিন বাড়িতে অবস্থানের পর কোনো উপসর্গ দেখা না যাওয়ায় এদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল করোনা সন্দেহে হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগী ভর্তি করা হলেও এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমিত কোনো রোগীকে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি জানান, বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৮২টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। নমুনা পরীক্ষা ছাড়া বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরন করা নারীর দাফন হওয়ায় নগরী জুড়ে আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নগরবাসীর প্রশ্ন নমুনা সংগ্রহ ও পরীক্ষা না করে কেন ওই নারীর লাশ হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হলো এবং কেন স্বাভাবিক ভাবে দাফন করা হলনা। ওই নারী যদি করোনা আক্রান্ত হয়ে থাকেন এবং এ কারনে যদি নগরীতে এই মহামারী ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে এর দায়ভার কে নেবে? সবার একটাই প্রশ্ন যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষ করোনা সন্দেহে ওই নারীকে করোনা ইউনিটে ভর্তি করলো তাহলে মৃত্যুর পর নমুনা পরীক্ষা না করার অর্থ কি? অবশ্য পরিচালক বলেন তার নমুনা সংগহ্র করে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে গত ২৮ মার্চ সকালে অনেকটা তড়িঘড়ি করে স্বজনরা ওই নারীর জানাজা শেষে নগরীর কাউনিয়ার পুরানপাড়ার নিজ বাড়িতেই দাফন সম্পন্ন হয়েছে। তবে আতংকের কারনে জানাজায় তুলনামূলক কম মানুষের উপস্থিতি ছিলেনা স্থনীয় কাউন্সিলর মোঃ ফারুক মৃধা বলেন আমি জানতাম জানাজা হবে জোহর নামাজ বাদ। কিন্তু শুনেছি ১১ টার দিকেই জানাজা শেষ করে দাফন দিয়েছে। তাই আমার আর যাওয়া হয়নি। তবে কাউনিয়া থানা পুলিশ আমাকে নিয়ে ওই (নিরুর) বাড়িতে গিয়ে বসবাসকারী সকলকে মৌখিক ভাবে কয়েকদিন বাড়ি থেকে বের না হওয়ার জন্য বলে এসেছে, করোনা আক্রান্ত নিশ্চিত না হলে তারা কেন সবাইকে আইসেলেশনে রাখলো। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন প্রশাসন থেকে ওই নারীর জানাজা বা দাফনের নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের কোন নির্দেশনা দেয় নি। তাই আমাদের বাধা দেওয়ার কোন ইখতিয়ার নেই। তবে স্থানীয় ভাবে মৃত্যুর সিমটম (লক্ষন) শুনে আমরা নিহতের বাড়ি গিয়েছিলাম এবং কিছু স্বাভাবিক পরামর্শ দিয়েছি। এদিকে স্থানীয় একাধিক বাসিন্দা বলেন নিহত নারীর নমুনা পরীক্ষা না করে আমাদের আতংক আর উৎকন্ঠার মধ্যে ফেলে দিয়েছে। ধরে নিলাম তার করোনা হয়নি তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ কেন তার নমুনা পরীক্ষা করলো না। তারা বিষয়টিতে গুরুত্ব না দিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। নগরীর সুশীল সমাজের একাধিক প্রতিনিধি বলেন সন্দেহ ভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষা করা তো স্বাস্থ্য সেক্টরের দৈনন্দিন রুটিন ওয়ার্ক। এটা করলে কি এমন ক্ষতি হতো। আমরা সবাই নিশ্চিন্ত হতে পারতাম। এখন চলমান আতংকের মধ্যে বাড়তি আতংক যুক্ত হলো। সবচেয়ে বড় কথা ওই নারীর যদি করোনার কারনেই মৃত্যু ঘটে থাকে তাহলে এর পরিনতি কি হবে প্রশ্ন রাখেন তারা। এ বিষয়ে শেবাচিম হাসপাতাল পরিচালকের বক্তব্য পাওয়া যায়নি। তবে উপ পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন এ বিষয়টি একমাত্র পরিচালক স্যারই ভাল বলতে পারবেন। এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন আমাকে জানানো হয়েছে ওই রোগীর পুরো হিস্ট্রি ও সিমটম দেখে হাসপাতাল কর্তৃপক্ষ অনেকটা নিশ্চিত হয়েছেন যে তিনি করোনা আক্রান্ত না। তাই নমুনা সংগ্রহ বা পরীক্ষা করা হয়নি। তাছাড়া গতকাল পর্যন্ত হাসপাতালে নমুনা সংগ্রহ সম্ভবপর ছিলো না। আগে এরকম সন্দেহ ভাজন কোন রোগী সনাক্ত হলে ঢাকা থেকে এসে নমুনা সংগ্রহ করত কিন্তু এখন হাসপাতাল কর্তৃপক্ষকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর জন্য বলা হয়েছে। কিন্তু বর্তমান যাতায়াতের প্রেক্ষাপটে নমুনা নিয়ে একজন মানুষকে ঢাকা প্রেরন সহজ কথা নয়। তাপরও রোগীর সিমটম বেশী এটা নিশ্চিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্যই তা করতেন। উল্লেখ্য শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে নিরু নামের ওই নারীর মৃত্যু হয়।তাই অতি দ্রুত করোনা ইউনিটে একটি ল্যাব তৈরী করে যাবতীয় সরঞ্জামাদি স্থাপনের দাবি জানিয়েছে স্বজনরা।সর্বোপরি ‘বায়ো সেইফটি লেভেল-২’ ছাড়া জীবানুমুক্ত ও সঠিকভাবে পরীক্ষা সম্পন্ন করা কতটুকো সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় এমন মন্তব্য সুশীল সমাজের। অপরদিকে বরিশাল বিভাগের জনগনদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহনের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য কর্নেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি করোনার প্রদুর্ভাব বাংলাদেশে ঘটার পূর্বেই শেবাচিমের চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য বেশ কয়েক বার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের চেষ্টা অব্যাহৃত রাখে। যার ফল সরুপ নমুনা পরীক্ষার পিসিআর মেশিন ইতোমধ্যে এসে পৌঁছেছে। প্রতিমন্ত্রী বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্নেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি’র সাথে কথা বললে তিনি প্রতিবেদক কে বলেন, এশিয়ার বৃহৎ হাসপাতালের একটি শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।কিন্তু চিকিৎসা ব্যবস্থা অতি নিম্ন মানের হওয়ায় বরিশাল বিভাগের জনগনদের সুচিকিৎসার জন্য রাজধানী ঢাকায় যেতে হয়। তিনি দক্ষিঞ্চালবাসীর সুচিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালের সমেস্যা সমাধানের লক্ষে একাধিকবার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ ভাবেই আবেদন করেছে যাতে করে স্বল্প সময়ের মধ্যেই শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সকল রোগের সুচিকিৎসার পূর্ন ব্যবস্থা গ্রহনের জন্য। বরিশাল বিভাগের মানুষের যাতে আর সুচিকিৎসার জন্য অনত্র যেতে না হয় সেজন্য শেবাচিম হাসপাতালের যাবতীয় সমেস্যা সংকট দূরনকরনের প্রয়োজনীয় সকল ব্যবস্থার জন্য তার চেষ্টা অব্যাহৃত রয়েছে বলেন।

Top