করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালে রিকশাচালক ও দুস্থদের মধ্যে পৃথকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালে রিকশাচালক ও দুস্থদের মধ্যে পৃথকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে


আলোকিত বার্তা:করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালে রিকশাচালক ও দুস্থদের মধ্যে পৃথকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।রোববার (২৯ মার্চ) দুপুরে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ১শ জন রিকশাচালকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া এসব ত্রাণসামগ্রীতে রয়েছে ১০কেজি চাল, ২কেজি ডাল, ৫কেজি আলু ও একটি করে সাবান।

এদিকে আগৈলঝাড়া, বাবুগঞ্জ, গৌরনদী, উজিরপুর, বানারীপাড়া, হিজলা ও মুলাদী উপজেলার ২ শতাধিক পরিবারের মধ্যে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা ত্রাণসামগ্রী বিতরণ করেন।এছাড়া সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে খেটে খাওয়া মানুষ ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।এ সময় মনীষা বলেন, সরকারি নির্দেশনার কারণে দিনমজুরদের ঘরে থাকতে হচ্ছে। অনেকে না খেয়ে রয়েছে। তাদের জন্য আমরা একমুঠো চাল সংগ্রহ অভিযান শুরু করি এবং তা থেকেই আজ দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া আগামীকালও বরিশালে খাদ্যসামগ্রী ও সাবান বিতরণ করা হবে বলেও জানান তিনি।জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, ইচ্ছে আছে প্রতিদিন এ কার্যক্রম চালিয়ে যাওয়ার। কাজটা এগোতে অনেকেই সাহায্য করছেন।

Top